Author: News Editor

বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দান করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষর করা আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল…

আরও পড়ুন

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য সরাসরি সম্প্রচার নয়, রেকর্ড করে প্রচার করা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি ও যেসব অধিকার রয়েছে সেগুলো নজর রেখে সেটা করা হবে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রেফিং এ কথা জানান তিনি। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ট্রাইব্যুনাল ইচ্ছে করলে (বাধ্যতামূলক না) বিচারকার্য অডিও ভিজ্যুয়াল রেকর্ড…

আরও পড়ুন

‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’এর খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল, তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। আজই প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল। নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজনে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি…

আরও পড়ুন

হাওরাঞ্চলের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার আমিনুল হক, সুনামগঞ্জ অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় দুই দিনের সফর করলেন সুনামগঞ্জ জেলায়। তিনি তার সফরকালে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন, জেলা পর্যায়ের কর্মকর্তাদেও সাথে মতবিনিময়, পিটি আই প্রশিক্ষণ সেন্টারে ব্যবস্থাপনা ও বাজেট সংক্রান্ত মতবিনিময় করেন। এছাড়াও তিনি সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগদান করেন। সোমবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি হাছনরাজা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন-শিশুরা হচ্ছে আগামীর…

আরও পড়ুন

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু পাগলকর গুমের ও হত্যার চেষ্টা, বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে  বক্তারা বলেন, সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন ) গুম ও হত্যার চেষ্টা, বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির করেছে পারদিলালপুর চাইপাড়া গ্রামের মৃত্য আবু সাত্তার ছেলে এরফান আলী, মৃত্যু রুহুল আমিন এরফান আলীর শোশুরের জমি আত্মসাৎ এর উদ্দেশ্যে নিজ সমন্দ্ধী গাজলু (পাগল) গুমের অভিযোগ করনে গাজলু (পাগল) এর ছেলে সোহেল রানাসহ স্থানীয় ভুক্তভোগীরা এবং এরফান আলী  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । এসময় বক্তৃতা রাখেন, গাজলু…

আরও পড়ুন

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আগামী ২৩ নভেম্বর দ্বি বাষির্ক নির্বাচন উপলক্ষে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর (২০২৪-২০২৬) দ্বি বাষির্ক নিবার্চনে হারুন – আনোয়ার – তরিকুল মোল্লার নেতৃত্ব সম্মিলিত ব্যাবসায়ী  প্যানেলে সাধারণ গুরুপে প্যানেলে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার দুপুরে সোনামসজিদ রংধুনু পার্কে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সদর আসেনর সাবেক সংসদ সদস্য মাওলানা লতিফুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ,  বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম রাজু  । বক্তৃতারা বলেন,দ্বি বাষির্ক নির্বাচন উপলক্ষে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী মামলায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মহিম দে’কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার(২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডস্থ তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামী।

আরও পড়ুন

(নোয়াখালী প্রতিনিধি-মোহাম্মদ শহিদ) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (১৯) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। সে চলতি বছর  চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে। নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে এক বন্ধুসহ ফেনী কারিগরি প্রশিক্ষণ গিয়েছিলেন জাকির। বিদেশ যাওয়ার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে সে তিনদিনের একটি প্রশিক্ষণ নিচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে সেখান থেকে দুপুরে ফেরার পথে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে…

আরও পড়ুন

২০-১১-২০২৪ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মতিলাল গৌড় নামের এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড় (৪৭) উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের পাট বাজার পুকুরপাড় এলাকার রামপ্রসাদ গৌড়ের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছে মজুত থাকা ১৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। অপরদিকে এসআই আমিনুল ইসলাম, কমল…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু মো.শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক ওরফে শিমুল মুন্সি, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চপল কুমার রায়, উপজেলা মৎস অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা, যৌনতা, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল এর সভাপতিত্বে সংলাপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ছিন্নমূল মহিলা সমিতি উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন। এতে বক্তব্য দেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজল মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মতলুবুর রহমান, প্রধান শিক্ষক সাজু মিয়া, প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক রায়হান সরকার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্য। পরিষদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে মঙ্গলবার(১৯শে নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। জানা যায়, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে গত ৯ই নভেম্বর রাতে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব’কে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপর থেকেই চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হন ইউনিয়নের সাধারণ লোকজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা। উক্ত বৈঠকে পরিষদের ১০ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ফজলুল আউয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করেন। পরবর্তীতে মঙ্গলবার (১৯শে নভেম্বর)…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস্ কারখানার মালিকপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-ওয়াং ফুডস্ কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। তারা জানান, গত ২ অক্টোবর এক দফা আলোচনায় বসা হলেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতনের বৈষম্যসহ নানা অসংগতির শিকার হচ্ছেন। সম্প্রতি মালিকপক্ষ সাত শ্রমিকের নাম উল্লেখ্য করে মোট ৫০ থেকে ৬০…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা খুলে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ভ্যানসহ প্রধান শিক্ষককে আটক করে এলাকাবাসী। পরে কৌশলে পালিয়ে যান প্রধান শিক্ষক আব্দুল হান্নান। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কূপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে নিয়ে এ ঘটনা । স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণিকক্ষ এবং বাথরুমের ৪টি লোহার এবং ১টি প্লাস্টিকের দরজা মিস্ত্রি দিয়ে খুলে ফেলেন। পরে সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পথে ভ্যানসহ তাকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যান তিনি। পরে গ্রামবাসী দরজাগুলো স্থানীয় ইউপি সদস্য মুরাদ…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত উপস্থিত জামায়াতের সূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুই বছরের (২০২৫-২০২৬) সেশনের জন্য অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারকে উপজেলা আমীর এবং মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারী নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যকরি কমিটিতে অন্যান্যরা হলেন, নায়েবে আমীর- সাইদুল হক বিএসসি, বায়তুলমাল সম্পাদক- মাওলানা আঃ আওয়াল,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, শ্রম,আইন ও মানবাধিকার সম্পাদক- শহিদুল ইসলাম দুলাল, যুব বিভাগ সম্পাদক- আলী হোসেন রণি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ সম্পাদক- ওয়াহিদুল হক মাস্টার, সাহিত্য…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাইদুল ইসলাম।১৩ই নভেম্বর কটিয়াদী ইউএনও কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে তিনি নারায়নগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।তার নিজ জেলা রংপুর। ১৮ই নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলাম। কটিয়াদী নবাগত ইউএনও মাইদুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। কটিয়াদী উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ৫ আগষ্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে এবং পুলিশের সামর্থহীনতার কারনে সিলেটের জুয়ার বোর্ডের ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনীসহ কাউকেই তারা তোয়াক্কা করছেনা। সিলেট নগরের বানিজ্যিক এলাকা কালীঘাটের কারখানাঘাটে কিছুতেই থামছে না ইন্টারনেট ভিত্তিক ভারতীয় শিলং তীর জুয়া ও ঝান্ডু-মান্ডু খেলা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এক দু’জনকে আটক করে জেলহাজতে পাঠালেও তারা জামিনে বের হয়ে আবার এ খেলায় বেপরোয়া হয়ে উঠছে। টোকনের মাধ্যমে তীর খেলা আর পাশাপাশি বসে ঝান্ডু-মান্ডু জুয়ার আসর। এই জুয়ার বোর্ড বসিয়ে দিনমজুর থেকে অনেকে হয়ে উঠেছেন কোটিপতি। জানা গেছে, নগরের কালীঘাট কারখানাঘাটে প্রতিদিন দিন ও রাত চলে জুয়ার জমজমাট আসর। এ…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মাজার গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী।গতকাল সোমবার(১৮ নভেম্বর)সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তুলা বুরহান উদ্দিন (রঃ)নামীয় মাজার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গুঁড়িয়ে ফেলা হয়।এসময় স্থানীয় গ্রামবাসীসহ পাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা মো.আশরাফুল আলম বলেন, ২০২১ সালে আব্দুল হামিদ নিজ বাড়িতে একটি মাজার তৈরি করেন,মাজারে বিভিন্ন সময় অসামাজিক কার্যক্রম চলায় স্থানীয়রা ক্ষোব্ধ হয়ে ওঠে এবং প্রতিবাদ জানায়, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় সামাজিক বৈঠক করে মাজারটি গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়।এর আলোকে স্থানীয় মানুষজন মাজারটি গুঁড়িয়ে দেয়। স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির জানান, আব্দুল হামিদ এর স্ত্রী…

আরও পড়ুন