Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রাম গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার ভয়ে গত ক’দিন ধরে পুরুষশূণ্য হয়ে পড়েছে। গ্রামবাসীর বিরুদ্ধে দুইটি মামলায় অজ্ঞাত আসামি করা হয় প্রায় শতাধিক। গ্রামের দুইটি বাজারে দোকানপাট বন্ধ রেখে নিরীহ গ্রামবাসী পালিয়ে বেড়াচ্ছে। গ্রামের নারী ও শিশুদের আতঙ্কের মধ্যে দিন কাটছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার প্রত্যন্তপল্লী পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের হবিবপুর গ্রামের বশির মিয়ার ছেলে আরিফের সাথে কিছুদিন ধরে পার্শ্ববর্তী পাইলাটী গ্রামের মো. জুয়েল মিয়ার মেয়ের বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত প্রায় তিন মাস আগে জুয়েল মিয়ার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেয় বশির মিয়ার ছেলে আরিফ। মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান জুয়েল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের জনগুরুত্বপুর্ণ (তালতলা মোড় হইতে পশু সম্পদ হাসপাতাল) পর্যন্ত ক্রসড্রেনসহ আরসিসি রাস্তার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ রাস্তা উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী উত্তম চন্দ্র দেব, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। নানা কারণে প্রকল্পের কাজ বাস্তাবায়নে দেরি হলেও কাজের গুনগত মান অনেক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঘরগুলো এখন স্থানীয় রাজনৈতিক নেতার দখলে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু জাহেদ নিজের পরিবার নিয়ে সরকারি অনুমোদন ছাড়াই প্রকল্পের একটি ঘরে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, লস্করপুর আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া পাঁচটি ঘরের মধ্যে প্রকৃত উপকারভোগী হিসেবে বসবাস করছেন মাত্র দুইজন- ছখিনা ও ইসলাম উদ্দিন। অপরদিকে, বরাদ্দপ্রাপ্ত বায়েজিদ মিয়াকে ঘর বুঝিয়ে দেওয়া হয়নি। তার ঘরসহ অন্যান্য ঘরগুলো দখলে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু জাহেদ। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আবু জাহেদ সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মো. জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫) ও নির্মল আচার্য্য (২৭)। এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন এক ইউপি সদস্য মো. শামীম খাঁন। পুলিশ সূত্রে জানা যায়,  গত মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনলাইনে ডলার বিনোয়গের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘ট্রেজার NFT’ নামে একটি অনলাইন ভিত্তিক স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এরআগে এ ঘটনায় থানায় দায়ের করা মামলা ও নেত্রকোনা জেলা এনএসআই এর গোয়েন্দা তথ্যের আলোকে গত রবিবার রাত ৯টার দিকে আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- মৃত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় সৌরভ (৬) নামে এক শিশু প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। বাড়িতে ফিরতে দেরি দেখে খোঁজাখুজির একপর্যায়ে শিশুটির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল পাশের বাড়ি গোয়াল ঘরে। সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সবু উল্লার ছেলে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিশু সৌরভ প্রতিদিনের ন্যঅয় পাশের বাড়ির গৃহ শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়ালঘর পরিষ্কার করতে যান। দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে। নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানের নাঈমের জীবনের শেষ আসা। আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন।  কান্না জড়িতকন্ঠে তিনি আরও বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম। এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পার্শ্বেই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান। সকলের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার ও এজেন্টসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার মো. সিরাজুল ইসলাম, বলাকা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তি আবুল কাশেম ওরফে জাপান। রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে টিকিট কাউন্টারের বাইরে বিক্রির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঔষধ ভেবে ভুলবশত কীটনাশক সেবন করেন ফুলেছা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত ফুলেছা খাতুন উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে অসুস্থতা বোধ করায় বৃদ্ধা ফুলেছা খাতুন ঘরের ভেতরে রাখা একটি বোতল থেকে ঔষধ ভেবে ভুল করে কীটনাশক পান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধার মৃত্যুর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যেদিকে তাকানো যায় শুধু কাঁদা আর গর্তেভরা। রাস্তা নয় যেনো ধান খেতে পরিনত হয়েছে রাস্তাটি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে মুন্সিপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা রাস্তাটি সংস্কারের জন্য রাস্তাটি খোদাই হলেও দুই মাস ধরে কোন কাজ করছেন না ঠিকাদার।  ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসীনতার কারনে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তাটি যেনো মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। রাস্তার সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে রবিবার (১৫ জুন) বিকেলে ঘন্টাব্যাপি মানববন্ধন করছে এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে মাদরাসা শিক্ষক মুফতী হারুনুর রশীদ খান বলেন, দুর্গাপুর শহরে যাওয়ার একমাত্র রাস্তাটি এখন খানাখন্দে পরিনত হয়েছে। কোন রোগী নিয়ে যেতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় কোটি টাকার হাঁসপায়া তক্ষকসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়। আটককৃত নয় জনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায়, আটককৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য হতে পারে। এছাড়া স্থানীয়ভাবে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের আলম, খালেক ও সুমনের সহযোগিতায় চক্রটি বন্যপ্রাণী শিকারে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম (৫০), তানভীর হাসান (২৫), মো. শাকিল মিয়া (২৭), এসএম শিবলুর রহমান (৪৪), নুরুল ইসলাম (৪৩), আছমত আলী (৪৫), আব্দুল আজিজ (৬০), আব্দুল জলিল (৬৩) ও ফয়সাল (২৭)। এদের মধ্যে অধিকাংশের স্থায়ী ঠিকানা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ নয় জনকে আটক করেছে থানা পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। রবিবার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার সদর ইউনিয়নে চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকােয় চেক পোষ্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশিকালেগাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং মাইক্রোবাসে থাকা নয়জনকে আটক করা হয়। তক্ষকসহ নয় জন আটকের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেছেন, ‘নারীদেরকে অবশ্যই নেতৃত্ব স্থানীয় জায়গায় নিয়ে যেতে হবে। নারীদেরকে শুধুমাত্র সংসদে কোটা দিয়ে নিয়ে যাওয়া যাবে না। নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে করতে পারে।’ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় নেত্রকোনা পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় যুবশক্তির ১নং যুগ্ম-আহবায়ক প্রীতম সোহাগের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মা-বোনরা তাদের ছেলেকে পাঠিয়েছেন আন্দোলনে। আমাদের নারীদের ক্ষমতায়ন দরকার, তাদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। আমরা মনে করি, নারীরা যোগ্যতার বলে সংসদে যেতে চাই এবং পারবে। সে লক্ষ্যে যুবশক্তি কাজ করে যাবে।’ আব্দুল গাফফারের সঞ্চালনায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের বিদেশী মদ। শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশে অভ্যন্তরে এ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) এর নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এই নেতৃত্ব বাছাই করা হয়। এর আগে ওইদিন দুপুরে সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং। “কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার গারোপাহাড়ি অঞ্চল দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়ায় পুলিশের এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকার ও মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ জুন) দুপুরে এসআইয়ের পরিবার ও এলাকাবাসী ব্যানারে আটপাড়া উপজেলার শুনই নতুন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে এসআই জাহিদুল হাসানের বড় ভাই মো. রতন মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে এসআইয়ের বাবা মো. সুলতান মিয়া, মা মোছা. রীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নূরুজ্জামান, এলাকাবাসী টিটু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো. রতন মিয়া বলেন, ঈদের ছুটিতে এসআই জাহিদুল হাসান বাড়িতে আসেন। তিনি কাউকে মারধর করেননি। অথচ স্থানীয় একটি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এক গৃহবধূকে (৩৫) কিরিচের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে অভিযুক্ত অন্যত্র বিবাহ করায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানান, একই গ্রামের তোফাজ্জল (৩৭) তাকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকেতিনি তার দুই কন্যা সন্তানসহ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তোফাজ্জল কিরিচ হাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার পর লোকলজ্জার ভয়ে চুপ ছিলেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর তোফাজ্জল এক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃতী সন্তান, খ্যাতিমান গবেষক, লেখক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. এ এইচ এম কামালকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সামাজিক সংগঠন স্টার সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে অবস্থিত রওশন ইজদানী একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. কামালের সাম্প্রতিক রাষ্ট্রীয় স্বীকৃতি ও শিক্ষা-গবেষণায় তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ড. কামাল চলতি বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ‘টেলিকমিউনিকেশন ও যোগাযোগ খাতে বিশেষ অবদান’…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘‘আমাদের ঐতিহ্য আমাদের অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) এই সম্মেলনের আয়োজন করে। এ সময় সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতি লাল হাজং। পরবর্তীতে আলোচনা সভায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ন-সম্পাদক প্রিজম হাজং এর সঞ্চালনায়, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়। দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)। তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের…

আরও পড়ুন