- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে গোগ গ্রামে এক অভাবনীয় প্রতারণার ঘটনায় অর্থ আত্মসাৎ এবং মানব পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, গোগ গ্রামের বিধবা নারী রূপনেহার আক্তার (৪৪) তার দুই কন্যার গার্মেন্টস কর্মজীবনের উপার্জন থেকে ঘর নির্মাণের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে আসছিলেন। সঞ্চয়ের পরিমাণ ছিল প্রায় চার লাখ ৫০ হাজার টাকা। যা ঘরের একটি তালাবদ্ধ ট্রাংকে সংরক্ষিত ছিল। রূপনেহার নাবালক ছেলে আশরাফুলের (১৩) সাথে প্রতিবেশী যুবক রবিনে (২০) ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে রবিন শিশুটিকে কানাডা পাঠানোর প্রলোভন দেখায়। তার পরামর্শে…
কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসা পড়ূয়া নাবালিকা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফূসলিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা। এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক রাত ১টার দিকে র্যাব-১৪ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মাওলানা আবরারুল হককে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, গত ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে মাওলানা আবরারুল হক মাদরাসা পড়ূয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় আজ্ঞানামা এক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় মরহুম আব্দুল আলী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আয়োজনে পৌর এলাকার সায়মা শাজাহান একাডেমির মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে ধারা ভাষ্য পরিচালনা করেন শেখ আরিফুল ইসলাম রাফি এবং ম্যাচ পরিচালনায় ছিলেন কেন্দুয়ার অন্যতম অভিজ্ঞ ফুটবলার রেফারি উজ্জ্বল। প্রথমার্ধে উভয় দলের মধ্যকার খেলা ছিল রুদ্ধশ্বাস এবং গোলশূন্য। পরে দ্বিতীয়ার্ধ শেষে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে একমাত্র গোল করে রেসিং লায়ন-১১ দল বিজয় অর্জন করে। রানারআপ হয় স্টার ইউনিয়ন-১১। খেলা শেষে এক প্রাণবন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি…
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর সংসার করার পর পারিবারিক চাপে পড়ে স্ত্রীকে ফেলে রেখে যোগাযোগ বন্ধ করে দেন স্বামী। বাধ্য হয়ে স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রী’র স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন তরুণী। খবর পেয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুরীসহ পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ওই তরুণীকে মারধর ও বাড়ির বাইরে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিড়িভিটা গ্রামে। গত দুদিন ধরে শুক্রবার (১ আগস্ট) পর্যন্ত স্বামীর বাড়িতে অনশন ও অবস্থান নেয়া তরুণী হলেন পূর্বধলার ভিতরগাঁও গ্রামের ফজলুল হকের মেয়ে সুমি আক্তার। তার স্বামী হলেন একই উপজেলার হিড়িভিটা গ্রামের মো. আলাল মিয়ার ছেলে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট অজিত বরণ সরকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি এবং একই উপজেলার নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘাটিয়া গ্রামের মৃত অবনী মোহন সরকারের ছেলে। শুক্রবার (১ আগস্ট) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের যাবার উদ্দেশ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন অজিত বরণ সরকার। তাকে আমাদের কাছে হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, অজিত বরণ সরকার বিরুদ্ধে…
কে. এম. সাখাওয়াত হোসেন: মাদকদ্রব্য মামলায় ওয়ারেন্টভুক্ত দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আসাদ ওরফে আবু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানি। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা। এরআগে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইবাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মো. আসাদ ওরফে আবু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মো. আসাদ ওরফে আবু মিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ৪৯(৪)১৬ নাং মামলায় দুই…
কে. এম. সাখাওয়াত হোসেন: দশ কেজি গাঁজা এবং নারীসহ চার জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে করেছ র্যাব-১৪ (সিপিসি-২)। তাদের কাছ থেকে নগদ অর্থসহ মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা লালবাগের ইয়ানুর আক্তার ইভা (২৫), ঝালকাঠির নলছিটি থানাধীন মো. খোকন হাওলাদার (৫৫), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন মো. রাব্বি হাওলাদার (২৫) ও কিশোরগঞ্জের সদর থানাধীন ফারিয়া আক্তার (২০)। তাদের মধ্যে ইয়ানুর আক্তার ইভা এরআগে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত বুধবার সন্ধ্যা সোয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী ঐক্যর ডাক দেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করা এবং বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক তরুণ দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহিদের সঞ্চালনায় আগিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুক্কু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে দু:স্থ-অসহায় মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া বয়োজ্যেষ্ঠ মানুষরা এবার চোখের আলো ফিরে পাচ্ছেন। যারা আর্থিক অনটনে এতোদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তাদেরকে নিজ অর্থায়নে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা। এই মানবিক উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ এলাকা। ভারতের মেঘালয় থেকে নেমে আসা গনেশ্বরী নদী ও সাত শহীদের স্মৃতিবিজড়িত ‘মমিনের টিলা’ ঘিরে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন এই অঞ্চলে। তবে পর্যটন এলাকার প্রধান সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। লেংগুড়া থেকে ফুলবাড়ী বাজার হয়ে সাত শহীদ মাজার পর্যন্ত সড়কটির অবস্থা বর্তমানে ভয়াবহ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্তগুলো রূপ নিচ্ছে জলাশয়ে। ফলে যানবাহন হেলেদুলে চলতে বাধ্য হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্তমানে দেখা যায়, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা…
নিজস্ব প্রতিবেদক: একশো নয় বোতল ‘Mc Dowell’s No-1’ ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত বিদেশী মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ দুই হাজার টাকা। এ কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। অটোরিকশারটি বাজার মূল্য দেড় লক্ষ টাকা। বুধবার (৩০ জুলাই) পৌনে ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের ফেরিঘাট সংলগ্ন মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ নাম রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তা উপর হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের একজন নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে গিটুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার ছেলে মো. তপন মিয়া (২৬)। আরেকজন একই জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী…
নিজস্ব প্রতিবেদক: “বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা”, “বাঁধ রক্ষা মানেই ভবিয্যত রক্ষা” এবং “বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙ্গে গেলে সব হারাবে হাজারো পরিবার, বন্যায় ভেসে যাবে গ্রাম, জমি যাবে পানির নিচে” ব্যানারে এমন বাক্য লিখে মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হরিপুর এলাকায় ‘মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটি’র আয়োজনে ‘নাজিরপুর’ ও ‘কৈলাটী’ ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচী পালন করা হয়। এতে মাঝিবাড়ী বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, হারুন মন্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (৩০ জুলাই) দুপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার মাধ্যমিক স্কুলের ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নগদ ১০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা…
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: “বাংলাদেশে অসংখ্য হত্যাকান্ডসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এরমধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সমাবেশে মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী’র এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে ‘সচেতন আলেম ও ছাত্র সমাজে’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে আলেম সমাজের পক্ষে বক্তব্য দেন, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে পৌরশহরের দেওথান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিবুল হক রব্বানি (২৫) ও মাইলোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে নির আলম (২৩)। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের দেওথান এলাকায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন নাসরিন আক্তার পারুল নামে এক নারী। গত রবিবার দুপুরে কিছু গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন তিনি। গাড়ি থেকে…
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যর প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। ‘আমার সোনার বাংলায় বৈষম্যর টাই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- নেত্রকোনা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খান কবির, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মিসেস রমা রায়, মো. আব্দুল সত্তার খান, আজহারুল ইসলাম খান জালাল, মো. জাহিদুল ইসলাম রাজু, সুরজিৎ চৌধুরী, বিদ্যুৎদেব বর্মন, মো. মাহবুব…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপি নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহবায়ক কমরেড ডা. দিবালোক সিংহ। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি…
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি-২০২৫’-এর অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকালে কলমাকান্দা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানেরও আয়োজন করা হয়। যাতে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভূমি সংক্রান্ত অধিকার বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন। কর্মশালাটি সঞ্চালনা করেন পিসিসির উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, পিসিসির ফিন্যান্স অফিসার পল বিশ্বাস, সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজংসহ বিভিন্ন শ্রেণি-পেশার…