- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। সঞ্চালনায় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুবদল নেতা শামীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “শামীম ভাই কবরে, খুনি কেনো বাহিরে? আমার ভাই মরলো কেনো- জবাব চাই, জবাব চাই! এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন—হিলালী ভাইয়ের এ্যাকশন!” ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নিখোঁজ হন গণ্ডা ইউনিয়ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেরা প্রেসক্লাবকে একটি কম্পিউটার সেট প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে ওই কম্পিউটার সেট হস্তান্তর করেন শিবগঞ্জ-দুর্গাপুর সেতু কমিটির সদস্যগণ। কম্পিউটার সেট হস্তান্তর পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক, প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহালম এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ…
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়। দুদক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারি পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বলেন, তার নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, ওষুধের স্টোর রুম, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় খাবারের মান খুবই নিম্নমানের। সকালের নাস্তার পাউরুটি, কলা ও ডিমের আকার…
নিজস্ব প্রতিবেদক: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহিদ। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তারা বলেন, কন্যাশিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার…
নিজস্ব প্রতিবেদক: ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, ভেটেনারী সার্জন সীমা রানী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫”। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল- “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা নাইমুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১ টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ইউএনও এর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এবং উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন- থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা। জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্ত এলাকায় টহলকালে ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন (৩০) মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)। জানা গেছে, এর আগে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় জনতা মাদকসহ তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। রায় ঘোষণার পর কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করেছে। এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে থানা থেকে মাত্রে দেড়শো গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানা মোড়ে নিজ দোকান “নারায়ণ স্টোর”-এর ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানা মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের নিথর দেহ দেখতে পান এক ক্রেতা। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে কারিগরি (মাধ্যমিক) পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেসকোর ঢাকার প্রধান সমন্বয়কারী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। নিহত কৃষক আওয়াল হোসেনের শ্যালিকা চায়না আক্তার বলেন, বিকালে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন তারঁ লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ…
নিজস্ব প্রতিবেদক: ‘‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক জন ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মো. বজলুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ সাহা, অধ্যক্ষ রুমন রাংসা, মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ ও আহতদের পরিবার-পরিজনরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে নিহত ও আহতদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ও আহতদের জন্য সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের দাবির মধ্যে ছিল- নিহত ও আহতদের “গণতন্ত্রের বীর শহীদ” ঘোষণা, পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় বহন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ। শহীদ পরিবারের স্বজনরা বলেন,…
নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষকতা একটি মহান পেশা’- এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক…
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া কবিরাজের কবলে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। উপজেলার কলমাকান্দা পূর্ববাজারের বাসিন্দা একেএম মোজাম্মেল হক (৬২) অভিযোগ করেছেন, পিত্তথলীর পাথরের চিকিৎসার কথা বলে কবিরাজ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে আল্ট্রাসনোগ্রামে তার পিত্তথলীতে পাথর ধরা পড়ে। এ সময় গুতুরা বাজারের তামান্না স্টোরে কবিরাজী চেম্বার চালানো আরমান হোসেন কাঞ্চন নিজেকে বিশেষজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দেন, মাত্র দুই হাজার পাঁচশ টাকার বিনিময়ে কবিরাজ রোগ সারিয়ে দেবেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী টাকা প্রদান করে ওষুধ সেবন করলে অসুস্থতা বাড়তে থাকে। পরে তিনি বাধ্য হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হন। ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দুর্গাপূজায় মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে একটি মণ্ডপে যায় অন্তরসহ ১৫-১৬ যুবক। তারা সেখানে গিয়ে সাউন্ডবক্সে গান বাজাতে বলে। গানের সাথে ওই যুবকেরা নাচানাচি করে।…
কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল (Enamul Haque Palash) থেকে ‘চাকা’ শিরোনামের গানটি রিলিজ করা হয়। আধুনিক ধারার এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী জুয়েল আজাদ। সুর করেছেন অলক বাপ্পা। সঙ্গীতায়োজন করেছেন ইয়ামিন ইলান। শিল্পী জুয়েল আজাদ বলেন, গানটির কথা ও সুর আমার ভালো লেগেছে। আমি মনপ্রাণ উজার করে গেয়েছি। গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত মানুষ আর মানব সভ্যতার একটি চিত্রকল্প। আধুনিক এই গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতাদের গানটি ভালো লাগবে। গানটির সুরকার অলক বাপ্পা বলেন, এনামূল হক পলাশের…