Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্দ্যেগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবু চান এর সভাপতিত্বে, মুফতি ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে, হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাও হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ্, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর গ্রামে এক গৃহবধূর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিরিন আক্তার (৩৫) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার (১৯ অক্টোবর) অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানা ওসি মো. মিজানুর রহমান। এরআগে গত শনিবার ভুক্তভোগী থানায় অভিযোগ জমা দেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিরিন আক্তারের স্বামী লিমন মিয়া প্রবাসে কর্মরত। এ সুযোগে একই গ্রামের রোকেল মিয়া (৪৫) ও তার স্ত্রী ববিতা আক্তার (৩৫) দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধে লিপ্ত ছিলেন। রোকেল মিয়া ভুক্তভোগীর স্বামীর দিক দিয়ে মামাতো ভাসুর এবং ববিতা আক্তার তার জাঁ। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “BE a Hand Washing Hero, অর্থাৎ হাত ধোয়ার নায়ক হোন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, চিকিৎসক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মিলনায়তনে বিভিন্ন এলাকার বাংলাদেশ আওয়ামীলীগের কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়েতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়েতে ইসলামীর মাঠ পর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে, বাংলাদেশ জামায়েতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়েতে ইসলামী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবারও সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই গ্রামের মৃত রুম আলী শেখের ছেলে মো. সাখারুল মিয়া আখতারুল এর বাড়ি থেকে ১০টি ডিমসহ মোট ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এরআগে গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই বাড়ি থেকে আরও তিনটি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। এছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপকে মারে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির দুই বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোজাফফরপুর ইউনিয়নে চারিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরাধন ও শামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চারিতলা গ্রামের চাচাতো দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন- ঈমান রশিদের ছেলে আরাধন (৪৫), লাট মিয়ার স্ত্রী মামুদা (৩৫), আবুল হাসেমের স্ত্রী হেমেলা (৩৮), ঈমান রশিদের স্ত্রী নূরনাহার (৭০), মৃত ফজুর…

আরও পড়ুন

কথা-কবিতা-গানে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব ১৪৩২৷ ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমেশ্বরী নদীর কাশবাগানে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও কবি মামুন রণবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন মুকুল, কবি ও চিন্তক এনামূল হক পলাশ, প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা, কবি জীবন চক্রবর্তী, কবি জন ক্রসওয়েল খকসি, কবি দুনিয়া মামুন, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, কাজল মিয়া, টুকন সরকার, সায়মন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, “দীর্ঘ ষোল বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নেতৃত্বে গণতান্ত্রিক মনা সকল দল ও মতাদর্শীদের সাথে নিয়ে ভোটের জন্য যে আন্দোলন করেছিলাম, আবারও সেই ভোটের রাজনীতির বিরুদ্ধে এবং আগামি ফেব্রুয়ারীতে নির্বাচনের সিডিউল ঘোষনা করা হয়েছে, সেই নির্বাচনকে বিলম্বিত করার যে পায়তারা করার চেষ্টা চলছে, নির্বাচনকে ঘিরে যে যড়ষন্ত্র শুরু হয়েছে, সেই যড়ষন্ত্রের বিরুদ্ধে বিএনপি সোচ্চার রয়েছে। আমরা জনগণকে আশস্থ ও জনগণের পাশে থেকে বলতে চাই, যারা যড়ষন্ত্র করুক- সমস্ত যড়ষন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামি ফেব্রুয়ারিতে নির্ধারিত সিডিউল মোতাবেক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের চলমান সংস্কার প্রক্রিয়া জনগণের প্রত্যাশার প্রতিফলন। কেউ যদি এই সংস্কার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে শুরু হওয়া গণজাগরণের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। সেই গণজাগরণের মধ্য দিয়েই দেশের মানুষ রাষ্ট্র কাঠামোর ভেতরে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণ কঠোরভাবে প্রতিহত করবে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার তিনটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এতে এলাকায় শিক্ষার মান নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা ও উদ্বেগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ কলেজ এবং গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ। গোপালপুর মডেল কলেজ থেকে এ বছর ১২ জন পরীক্ষার্থী অংশ নেয়; সবাই অনুত্তীর্ণ হয়। জনতা আদর্শ কলেজ থেকেও নয় জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। অন্যদিকে, গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেয়নি। গোপালপুর মডেল কলেজের অধ্যক্ষ সুজিত কামিত্ম কর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী নয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী এক মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্ত সড়কে সেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলাবিএনপিসহ স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখর ছিল স্থানটি- মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় পাশের দেশ ভারত থেকে সহজেই মাদক প্রবেশ করছে। এই মাদকই আমাদের সমাজে চুরি, সন্ত্রাস, রাহাজানির মতো অপরাধ বাড়িয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার (৪৫) ও (ছদ্ধ নাম) মোসাম্মত সেফালি আক্তার (৩৫) নামে এক নারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অভিযুক্ত শ্রীকান্ত সরকার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মৃত সূর্যকান্ত সরকারের ছেলে। তিনি এক বছর আগে কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরআগে তিনি ১৫ বছর ধরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। বিবাহিত শ্রীকান্ত দুই সন্তানের জনক, তার স্ত্রী গীতা বিশ্বাস কমলাকান্দা উপজেলার পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে সেফালি আক্তার (ছদ্ধ নাম) পূর্বধলা উপজেলার খলিসাপুর ইউনিয়নের নবী নেওয়াজের মেয়ে।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার সোমেশ্বরী হলরুমে দুর্গাপুর সাংবাদিক সমিতি এই কর্মশালা আয়োজন করে। এতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মামুন রণবীর এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার আল ইমরান। তিনি সংবাদের নানা কলাকৌশল,উপস্থাপন শৈলী, প্রমিত বাংলা উচ্চারণ, ক্যামেরা এঙ্গেল, শট ডিভিশন, কন্টেন্ট তৈরির কৌশল, বৈচিত্র্যময় কন্টেন্টের নানা উপাদানসহ মাল্টিমিডিয়া সাংবাদিকতার সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এই কর্মশালায় অংশগ্রহণ করেন এস এম রফিকুল ইসলাম, ডা. মো:…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মানবতার জয় হলো আবারও। নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দিনমজুর শাহআলম ও অযুফা দম্পতির ছোট ছেলে আরাফাত দীর্ঘদিন ধরে ভুগছিল হার্নিয়া রোগে। অভাব-অনটনে জর্জরিত পরিবারটির পক্ষে অপারেশনের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। ছেলের এই কষ্টের কথা একদিন মা অযুফা শেয়ার করেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম শাহজাহান কবিরের সঙ্গে। মানবিক শিক্ষক শাহজাহান কবির বিষয়টি “কলমাকান্দা পরিবার” পোর্টালে তুলে ধরেন একটি ভিডিওর মাধ্যমে, যেখানে আরাফাতের চিকিৎসার অনুরোধ জানানো হয় সমাজের সহৃদয় মানুষদের কাছে। ভিডিওটি পৌঁছে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এঁর নজরে। বিষয়টি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে রায়হান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রায়হান ওই গ্রামের মো. আক্তার ও রাজিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান। রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নিয়মিত একটি স্থানীয় মক্তবে আরবি পড়ত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে সর্প দংশনের ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যায় রায়হান। এ সময় টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। ছোবল খেয়ে রায়হান চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসাইন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২১ বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন। জব্দকৃত র‌্যায়েল স্টেগ ব্র্যান্ডের ২১ বোতল ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট জমা প্রদান করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ নামক এলাকা থেকে এসব মদের বোতল জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় ভেজাল ও অননুমোদিত পশু ও মৎস্য ফিড বিক্রয়ের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন মৎস্য ও পশুখাদ্য বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল ও অননুমোদিত ফিড বিক্রয়ের দায়ে ‘মানিক ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন ও প্রসিকিউটর ডা. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম সহায়তা প্রদান করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রশাসকের নামে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে বুধবার (১৫ অক্টোবর) একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ০১৮৫৬-৯২৪০৫৭ নম্বর ব্যবহার করে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। তারা সরকারি প্রকল্প বা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ দাবি করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি সম্পূর্ণরূপে অবৈধ ও অনৈতিক কার্যক্রম। তাই উক্ত মোবাইল নম্বর বা অন্য কোনো নম্বর থেকে এরূপ প্রলোভনমূলক কল পেলে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস (রাখাল) (৫৭) ময়মনসিংহের সিবিএমসি হাসপাতালে পাঁচদিন নিবিড় পর্যবেক্ষনে থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় মৃত্যুবরণ করেন। স্যারকে ময়মনসিংহে নেয়ার সময় তার বাম হাতে ও গলায় বিভিন্ন কাটা চিহ্ন থাকায় এই মৃত্যু রহস্যজনক দাবী করে, এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী বারোমারী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। চন্দন কুমার দাস পৌরশহরের ৪নং ওয়ার্ডের আমলাপাড়া এলাকার মৃত চন্দ্র শেখর দাসের বড় ছেলে। ওই স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় প্রধান শিক্ষকের স্ত্রী শেলী রানী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারী উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক চন্দন কুমার দাস (রাখাল) (৫৭) ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচদিন নিবিড় পর্যবেক্ষনে থেকে মৃত্যু হয়েছে।  বুধবার (১৫ অক্টোবর) ময়মনসিংহের কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় শিলা দাসসহ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।  এরআগেত গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চন্দন কুমার দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুর্গাপুর পৌরশহরের ৪নং ওয়ার্ড আমলাপাড়া এলাকার মৃত চন্দ্র শেখর দাসের বড় ছেলে। গত শুক্রবার (১০ অক্টোবর) ওই স্কুলের শিক্ষক ও স্থানীয়রা জানান,  সকাল ১০ টায়ওই প্রধান শিক্ষকের স্ত্রী শেলী রানী দাস স্কুলের এক শিক্ষককে মুঠোফোনে বলেন, তাঁর স্বামী…

আরও পড়ুন