- বারহাট্টায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- বিএড (অনার্স) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার স্কুলে অনলাইন ও সশরীরে (অফলাইন) ক্লাস একসাথে চালুর চিন্তা করছে।
- রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
- জ্বালানি তেল মজুত ও পাচার রোধে সীমান্তে বিজিবির কার্যক্রম জোরদার
- ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
- দুর্যোগ বিষয়ে শিশুদের সচেতন ও প্রস্তুত করে তোলা আমাদের দায়িত্ব: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় ফিল্মি স্টাইলে মাইক্রোবাস ছিনতাই এবং গাড়ির ড্রাইভার শাহীন আলমকে অপহরণের পর জিম্মি করে রাতভর নির্যাতনের পর গাড়ি বিক্রির চুক্তিনামা তৈরির অপচেষ্টার পর নেত্রকোনা মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার চারজন। ভিকটিম ও ছিনতাইকৃত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। একদিনের রিমান্ড শেষে বুধবার গ্রেফতারকৃত চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত রবিবার ভিকটিমের স্ত্রী শারমীন সুলতানা বাদী হয়ে তার স্বামী শাহীন আলমকে অপহরণের পর মুক্তিপণ দাবী ও মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় ১৮৬০ পেনাল কোডের ৩৪৯/৩৪২/৩৭৯/৩৮৫/৩৮৭/৩২৩/৫০৬ ও ৩৪ ধারায় নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো- জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর গ্রামের মোজাম্মেল হক ওরফে মজনু মিয়ার ছেলে…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ট্রেজারার হিসেবে ড. পি. এম. সফিকুল ইসলাম যোগদান করেছেন। এর আগে আনন্দঘন পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন শেহাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান, শেহাবির রেজিষ্ট্রার ড. হারুন-অর-রশিদ, নেত্রকোনা স্থাপন প্রকল্পের পরিচালক ও অতিরিক্তি সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিহির চক্রবর্তী এবং কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরান প্রমুখ। যোগদানের আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শেহাবির নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. পি. এম. সফিকুল…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ , নেত্রকোনা জেলা সংসদের ২৭তম জেলা কমিটির সভাপতি পার্থ প্রতিম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, লড়াই-সংগ্রাম এর ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আপনারা জানেন, বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। মেধাবীদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার লড়াই, সংগ্রাম ও ঐতিহ্যের ৭২ বছর অতিক্রম করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, সাম্প্রতিক সময়ে দেশের অনেক জায়গাতেই সংগঠনের কয়েকটি ইউনিট তার ধারাবাহিকতা…
প্রকল্পের জন্য কমিটি অনুমোদনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর এবং প্রকল্পের সভাপতি স্থানীয় মেম্বার প্রকল্পটি বাস্তবায়নে চেকের মাধ্যমে দুদফায় টাকা উত্তোলন করলেও প্রকল্পের বিষয়ে তারা দুজনে কিছুই জানেন না ! কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের বরাদ্দ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের কাজ না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ও প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাজ্জাদুজ্জামান খান প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করেন। জানা যায়, কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা মাইজপাড়া হাশিমের বাড়ী হতে মাইজপাড়া শরাফ উদ্দিনের বাড়ী পর্যন্ত ২০২৩-২০২৪ অর্থ বছরে দুর্যোগ…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পেছেনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. সাখী আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সাখী আক্তার উপজেলার মৃত নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাখীর স্বামী মো. রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। পরিবারের লোকজনের দাবি- সাখী পাঁচ-ছয় মাস যাবত মানসিক ভারসাম্যহীন। সেই থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানা পুলিশ জুয়া খেলার আসর হতে সাত জুয়ারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে রবিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলো- নেত্রকোনা পৌরশহরের বড়গাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. মাসুদ মিয়া (৩৫), ছোটগাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৭), মৃত আবুল কালামের ছেলে সুমন মিয়া (৩০), আইয়ুব আলীর ছেলে মোখলেছ আলী (৪০) ও মৃত হাসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮) এবং সাতপাই এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আ. গনির ছেলে মো. বিল্লাল মিয়া (৩৮)। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় ও…
কে. এম. সাখাওয়াত হোসেন: অর্থ আত্মসাৎ, নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাশপাশি আত্মসাতকৃত অর্থ এক মাসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাসুম আহমেদকে বহিষ্কার করা হয়। এসময় সভায় তিনি উপস্থিত ছিলেন এবং দৈনিক যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি তিনি। শনিবার সকালে মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। সভাপতি আবুল কাসেম আজাদ জানান, বিভিন্ন খাত থেকে আসা প্রেসক্লাবের অনুদানের পাঁচ লাখের বেশি টাকা আত্মসাৎ করেন সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। যদিও সাধারণ সম্পাদক অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।…
নতুন ১০ খুঁটিতে এক লাখ, ট্রান্সফরমারে জন্য ৩০ হাজার এবং শ্রমিকের মজুরি ও পূর্বে স্থাপিত ৯ খুুঁটিসহ ১৯ খুঁটি তারের (ক্যাবল) মূল্য বাবদ ৭০ হাজার মোট দুই লাখ টাকা নেন নির্বাহী প্রকৌশলীর পক্ষে তার নিকট আত্মীয়। দীর্ঘদিন ধরে সংযোগ না পেয়ে নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে অবস্থান নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় শতাধিকের বেশি গ্রামবাসী। এক প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দিয়ে আরেক প্রকল্পের কাজ করান নির্বাহী প্রকৌশলী। কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের যোগাটি গ্রামে বিদ্যুৎের নতুন লাইন নির্মানের কথা বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী আহসান মাহামুদ এলাহী ওরফে মুন্নার পক্ষে যোগাযোগ করেন তার নিকট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় সেই গৃহবধূ শিখা আক্তার শিল্পীর (৩৬) চুল কেটে নির্যাতনের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার বিবরন তোলে ধরে গত মঙ্গলবার ‘দ্যা মেইল বিডি ডটকম’ অনলাইন নিউজ পোর্টালে “নেত্রকোনায় গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কাটলেন ননদের পরিবার” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল। বুধবার দুপুরের দিকে মামলার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লূৎফুল হক বলেন, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী মো. ফজলূল হক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরআগে গত সোমবার বাদ মাগরিব উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের পর তার মাথার চুলল কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে ননদ, ননদের স্বামী, দেবর, শশুরসহ তাদের বিরুদ্ধে। গত সোমবার বাদ মাগরিব উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৃহবধূ শিখা আক্তার শিল্পী (৩৬) একই গ্রামের মৎস ব্যবসায়ী মো. ফজলুল হকের স্ত্রী। অভিযুক্তরা হলেন- একই গ্রামের বসবাসকারী ননদ রেশমা (২০) ও ননদের স্বামী মো. নয়ন মিয়া (২৬), দেবর মো. কাজল মিয়া (২২), মো. সাজল মিয়া (২০) ও শশুর মো. জালাল মিয়া (৬৫)। ভুক্তভোগী শিখা আক্তার শিল্পীর সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় আমাদের বাড়ীতে নিজ ঘরে আমি ছাড়া কেউই ছিল না। মাগরিব…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি ব্যাবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। নাশকতার আশংকাও রয়েছে। শনিবার (১৯ মে) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, শ্যামগঞ্জ বাজারের সাংবাদিক তিলক রায় গংদের জায়গার উপর ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবস্থিত। আবুলের লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের রহিমের চা দোকান, মাহফুজের ওর্যাকসর্প আতাউরের কীটনাশকের দোকান, জয়নাল আবেদীনের মেশিনারি পার্টেসের দোকান, হাফিজুরের লেপ তোষকের দোকান, আব্দুল্লাহ লেপ তোষকের দোকান সর্ম্পন্ন ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট…
কে. এম. সাখাওয়াত হোসেন: ছুটি ছাড়াই টানা ২৩ মাসে একদিনও কর্মস্থলে যাননি নেত্রকোনার আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের মেকানিক আতিকুর রহমান নয়ন। তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ২০২২ সালের ১৯ মে তারিখে ৪৬.০৩.৬১০০.০১৯১৯.২১-১৪৭৫ নং স্মারক মূলে আতিকুর রহমান নয়ন মেকানিককে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় হতে আটপাড়া উপজেলায় বদলীর আদেশ হয়। তিনি ৩০ জুন কলমাকান্দা উপজেলা কার্যালয় হতে ছাড়পত্র গ্রহণ করলেও আটপাড়া উপজেলা কার্যালয়ে যোগদান করেননি। ২০২২ সালের জুলাই মাস হতে অদ্যাবধি পর্যন্ত আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের হাজিরা খাতায় তার নাম থাকলেও কোনো উপস্থিতি স্বাক্ষর নাই। মেকানিক আতিকুর রহমান নয়নের হাজিরা খাতায় স্বাক্ষর না থাকা প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী…
নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নকল টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগ উঠেছে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত ক্যাশিয়ারের নাম মো. দেলোয়ার। ডুয়েটের যন্ত্রকৌশল বিভাগ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতির মান যাচাই পরীক্ষার রিপোর্ট তৈরিতে যেসব প্যাড ও সীল ব্যবহার করে, হুবহু নকল প্যাড ও সীল রাজধানীর নীলক্ষেত থেকে অর্ডার করে তৈরি করে আনেন ক্যাশিয়ার দেলোয়ার। দীর্ঘদিন ধরে ডুয়েটের নকল রিপোর্ট প্যাড ও সীল বানিয়ে নানা যন্ত্রপাতির ভুয়া টেস্ট রিপোর্ট তৈরি করছেন দেলোয়ার। বিষয়টি একপর্যায়ে ডুয়েট কর্তৃপক্ষের নজরে আসে। পরে অভিযুক্ত দেলোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেত্রকোনা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। অভিযোগের সাথে নীলক্ষেত…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের বিরুদ্ধে ঠিকাদারকে টেন্ডারে কাজ পাইয়ে দিতে ঘুষ নেওয়ার গায়েবী অভিযোগ দাখিল করে বিভিন্ন হোয়াটস অ্যাপ নাম্বারে প্রচার করছেন জনৈক ব্যক্তি। বিভিন্ন হোয়াটস অ্যাপ নাম্বারে অভিযোগের কপি এবং সোনালী ব্যাংক নেত্রকোনা শাখা হতে সোনালী ব্যাংক ঢাকা বুয়েট শাখায় গত ৩ এপ্রিলে জমাকৃত তিন লক্ষ টাকার জমা শ্লিপ প্রচার করছেন। অভিযোগকারী হাজী আব্দুল ওয়াহাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদনে জানান, তিনি একজন তৃতীয় সারির ঠিকাদার এবং তিনি মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি নেত্রকোনার মদন ও খালিয়াজুরী উপজেলার ৩০টি ওয়াসব্লক মেরামত কাজের টেন্ডার পেতে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জেলা পুলিশের চলতি মাসের আইনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টির মধ্যে চার ক্যাটাগরীতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। এছাড়াও বিশেষ পুরস্কার প্রাপ্ত মদন থানার টিম, মোহনগঞ্জ থানার টিম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ও তার টিম। সোমবার (১৩ মে) জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে চার ক্যাটাগরীতে নেত্রকোনা মডেল থানার কর্মকর্তারা হলেন- শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম-সেবা), শ্রেষ্ঠ এসআই মো. ফরিদ আহমেদ এবং শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এই দুই ক্যাটাগরীতে সুবেন কুমার নন্দী। অন্যান্য ক্যাটারগরীতে যারা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় অপহরণের পরে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. তাসলিমকে (২৪) গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি উপজেলার রাইদুম (মইলাকান্দি) গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। শনিবার (১১ মে) রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এরআগে একই দিন দুপুর দেড়টার দিকে তাসলিমকে আটক করতে সক্ষম হয় র্যাব। র্যাব জানায়, ভুক্তভোগী পূর্বধলার ইসবপুর গ্রামে তার মা, ছোট বোন ও ভাইকে নিয়ে নানা বাড়িতে বসবাস করেন। তাসলিম প্রায় সময় ভুক্তভোগীকে উত্যক্ত করতো। এ বিষয়ে ভুক্তভোগীর মা একাধিকবার আসামির পরিবারের নিকট বিচার দিলে তাসলিম তা কর্ণপাত…
কে. এম. সাখাওয়াত হোসেন: ‘মাগো মা ঝিগো ঝি‘ এই গানটি সম্প্রতি কোক স্টুডিও প্রোডিউস করেছে। সময়ের মাধুর্ষে র্যাপের লিরিক্স আর বলার ভাব থেকে শুরু থেকে ল্যান্ডিং পর্যন্ত এক-কথা অসাধারণ বলা হচ্ছে গানটি আব্দুল খালেক দেওয়ানের। কোক স্টুডির প্রচারিত গানটি “কার গান-রশিদ উদ্দিন না খালেক দেওয়ান?” এমন শিরোনামে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা ওরফে সরোজ মোস্তফা গবেষনা প্রকাশ করেন। এই গবেষনা প্রকাশের পর কোক স্টুডিওতে বাউল সাধক রশিদ উদ্দিনের গান অন্যের চালিয়ে দেওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মতো কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রেসক্লাবে সামাজিক-সাংস্কৃতিক সাহিত্যিক সংগঠনসমূহ ও সম্মিলিত নাগরিক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে থানা-পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের শিবপুর খালভাঙা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. ওসমান গনি (২৬) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. আল আমিন (১৯)। জানা যায়, শনিবার ভোরের দিকে লেংগুরা সীমান্ত এলাকা থেকে বস্তায় করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাইসহ পুলিশের একটি দল লেংগুরার বটতলা বাজারে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি পরিচালনা করে। এ সময় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আত্মজাগরণে প্রজন্মের দায়বোধ শিরোনামে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত জলসিঁড়ি পাঠকেন্দ্রে এ অধ্যয়ন সভার আয়োজন করা হয়। এ অধ্যয়নসভায় স্কুল-কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন বইপ্রেমী রকিব হাসান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষক মোজাম্মেল হক, মন্তোষ দে, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, সংস্কৃতিজন নাদিম সিদ্দিকী, কবিতা কর্মী আল আমীন খান, সংগঠক নূর আলম। আলোচনায় অতিথিরা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারনা ও বিষয়ভিত্তিক জ্ঞান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ঐতিহ্যবাহী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মম তালুকদার যাচাই-বাছাইয়ে প্রথম হয়। তবে অনিয়মের আশ্রয় নিয়ে একই স্কুলের শরীর চর্চা শিক্ষক পাপী রানী দেবীর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী সম্পূর্ণা পন্ডিতকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়। অনিয়মের বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মম তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের কাছে লিখিত অভিযোগ দেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলেও পূর্বের সিদ্ধান্ত বহাল রাখেন কর্তৃপক্ষ। এতে মানসিকভাবে ভেঙে পড়েন মম তালুকদার। বৃহস্পতিবার (২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে…