- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে গরু জবাই করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের বিএনপ’র এক সমর্থক। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করেন আইনুল হক। এ আয়োজনে উপজেলার প্রায় হাজারো নেতা-কর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা। আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার সেই কথা রাখতে গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন…
নিজস্ব প্রতিবেদক: ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে শোকসভা আয়োজক কমিটি এই শোকসভার আয়োজন করে। শোকসভা আয়োজন কমিটির আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল আলম খানের সঞ্চালনায় অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর স্বরণে জীবনী পাঠ করেন শিক্ষক গোলাম মুক্তাদির। এছাড়াও অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কবিরাজের দেওয়া কৃমির ওষুধ খেয়ে শিশুসহ একই পরিবারের সাত জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকলের অবস্থা আশংকাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার (০১ নভেম্বর) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- একই পরিবারের ফারুক মিয়া (৩৫), কামরুন নাহার (৩০), রাবিয়া বেগম (৬০), হুসনে আরা (৬৫) এবং শিশুদের মধ্যে মুজাহিদ (৯), ইকরা (৭) ও ইলমা (৩)। স্বজনরা সূত্রে জানা যায়, গতকাল বিজয়পুর গ্রামের এক কবিরাজের কাছ থেকে কৃমির ওষুধ আনা হয়। আজ (শুক্রবার) সকালে সবাই একইসাথে খালি পেটে খাওয়ার পরপরই…
নিজস্ব প্রতিবেদক: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপন ও শহীদ চত্ত¡রের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। দিবসটি উপলক্ষ্যে নেত্রকোনা চল্লিশার রাজেন্দ্রপুর নগুয়া খালপাড় এলাকায় খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে বন বিভাগের শাল-গজারি গাছ কেটে বিক্রি করছে ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, বিট কর্মকর্তা ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চলছে গাছ কর্তন। তবে বিষয়টি জানেন না বলে দাবি করেছেন দুর্গাপুর বন কর্মকর্তা দেওয়ান আলী। স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগাড় ইউনিয়নের বিজয়পুর, মাইজপাড়া ও মাধবপুর এলাকায় রয়েছে বনবিভাগের বিশাল সেগুন ও গজারী বাগান। প্রতিবছর বর্ষা ও শীতকালীন সময়ে বিভিন্ন অজুহাতে কাটা হয় বাগানের গাছ। তবে অধিকাংশই বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হয়ে থাকে। এ বছরও বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে কাটা গাছগুলো ক্রয় করেছেন ডাকুমারা এলাকার কাঠ ব্যবসায়ি শাহআলম ও দুলাল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীমকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ওবাইদুল হক পাঠানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. এনামুল হক তালুকদার ( দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া ( দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন (দৈনিক ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক কাজল তালুকদার ( দৈনিক ভোরের ডাক), আইসিটি সম্পাদক রীনা হায়াৎ (দৈনিক জনতা)।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে রাব্বানী (৩২) নামে এক অটোরিকশা (ব্যাটারি চালিত) চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বানী পার্শ্ববর্তী ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে নিহতের লাশ ময়নাদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের কথা জানান কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার এশার নামাজের পর ঘটনাস্থলের এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। রাত সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থল থেকে প্রায় দুই-তিনশো মিটার দূরে অবস্থিত আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বাজারের লোকজনকে জানায় সড়কের পাশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (দুই হাজার পাঁচশো কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মেজর মো. জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা। মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তিনটি স্পট থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অভিযানের সময় সাথে ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোতালেব হোসেনসহ সেনা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা। আটককৃত শ্রমিকরা হলেন- মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল…
নিজস্ব প্রতিবেদক: হত্যা, চাঁদাবাজীসহ প্রায় ডজন খানেক মামলায় পালিয়ে বেড়ানো আসামি নেত্রকোনা বারহাট্টার আওয়ামী লীগ নেতা আল আমিন সেনাবাহিনীর হাতে গ্রেফতার। তিনি বারহাট্টার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই আল আমিন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে আল আমিনকে গত রবিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সার্জেন্ট জাহের বলেন, হত্যা, চাঁদাবাজীসহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা মামলায় এক আওয়ালীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির’ সভাপতি ও নরনায়নপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এরশাদ আলীকে হত্যা মামলায় সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপির চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুজন ব্যক্তিগত সহকারীসহ আ. লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন নেতাকর্মীর নাম রয়েছে। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন খান (৭০) নামের উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি স্থানীয় আ.লীগ নেতা এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার (২৭ অক্টোবর) বেলায়েত হোসেন খানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত…
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দিনব্যাপী অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওযুধ বিতরন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের চকপাড়া কোর্ট ষ্টেশন এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. মো. বাকী আলম, ডা. আসমানী আক্তার, ডা. মাজহারুল আমিন, ডা. খালিদ সাইফুল্লাহ ও ডা. তরিকুল ইসলাম।জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, বাংলাদেশে প্রচুর পরিমানে ডায়বেটিক রোগী আছেন। যারা নিজেরাও জানেন না তারা এই রোগে আত্রান্ত। এছাড়া দেশে…
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মৃত্যুর দুদিন পর বিজিবি ও স্বজনদের কাছে এক বাংলাদেশীর মরদেহ হন্তান্তরের প্রক্রিয়া চলছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। বিজয়পুরের বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। নিহত বাংলাদেশীর নাম রেজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ঔষধ ব্যবসায়ী। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোনা ৩১ বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর নিকট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা আননান ওরফে আদনালকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আননান নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমা ওরফে কাচু মিয়ার ছেলে এবং বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি। শনিবার (২৬ অক্টোবর) যুবলীগ নেতা আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ওসি কামরুল হাসান। এরআগে তাকে শুক্রবার রাতে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের দিকে যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও হ্যান্ডট্রলির মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই হ্যান্ডট্রলির সাথে বৈশ্যবাড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু…
নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনরত অবস্থায় সেনাবাহিনীর সদস্যদের হাতে আটক নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান বাপ্পিকে (৩০) দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি নেত্রকোনা পৌরশহরের কুরপাড় এলাকার বাসিন্দা। মশিউর রহমান বাপ্পিকে আটকের পরদিন গত ২৫ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান বাপ্পিকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। সেই সাথে জাতীয়বাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (বাপ্পি) সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখা জন্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিরিশিরি ইউয়িনের নোয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম একই এলাকার মৃত জমির আলী দেওয়ান এর ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদি ঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন আবুল কালাম । গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালু গদিঘরে এসে ঘুমিয়ে পড়েন। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মুঠোফোনে বার বার ফোন দিলে তিনি রিসিভ করেনি। পরবর্তীতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে গদিঘরে আসলে দেখতে পান ভেতর…
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবজির দায়ে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক রফিক খান মিল্কি ঝুনুকে (৩৫) দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদ) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রফিক খান মিল্কি ঝুনু নেত্রকোনা পৌরশহরের নিউটাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে। জানা যায়, রফিক খান মিল্কি ঝুনুর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কারদেশ প্রদান করা হয়েছে। সেই সাথে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঝুনুর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা প্রদান হয়…
নিজস্ব প্রতিদেবক: নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন এবং এ অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) বাংলা (দেশি) মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো- পৌরশহরে চকপাড়া হরিজন পল্লীর রতন বাশফরের স্ত্রী আরতি বাশফর (৪৫) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)। সেনাবাহিনী জানায়, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধপন্থায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সড়কে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘সহকারী প্রধানের অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে’, ‘ঘুষ বাণিজ্য বন্ধ করো, বৈষম্যহীন সমাজ গড়’, ‘ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সাবধান’, ‘ঘুষ দুর্নীতি চলবে না, চলবে না’, ‘নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ কর, করতে হবে’, ‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নকারীদের বিচার চাই’, ‘ঘুষের সাথে জড়িতদের বিচার চাই, বিচার চাই’,…