- কেন্দুয়ায় জ্বালানিতে অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক অভিযান
- আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
- নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নাগরপুরে সাবেক ছাত্রনেতার মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নেত্ববৃন্দ।
- পারিবারিক কলহে আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভিডিও ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য
- নাগরপুরে রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন
- আয়কর অফিসে নাম ভাঙ্গিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
- পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক বৃদ্ধকে কুপিয়ে জখম
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে সেতু (১৯) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সেতু সাভারের পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সে স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতো। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটককৃত যুবকের নাম আকাশ (২০)। সে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার বাসিন্দা এবং কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার রাতে জন্মদিন উপলক্ষে সেতুকে সাভারের…
সব শঙ্কাকে সত্য করে এবার লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়ে লেবানন সীমান্তে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা। ইসরায়েল দাবি করেছে, হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এর আগে, দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার শঙ্কার মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে সরে যায় লেবাননের সেনারা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে লেবাননের সেনাবাহিনীর সেনারা সরে…
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ভোগরা এলাকায় অ্যাপারেল প্লাস লিমিটেডের শ্রমিকেরা এ অবরোধ করেন। এর আগে গতকাল সোমবার একটানা প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ব্যস্ত এই মহাসড়কটিতে। এরপর যান চলাচল রাত ১টা থেকে শুরু হয়ে চলে সকাল ৮টা পর্যন্ত। আন্দোলনরত শ্রমিকেরা জানায়, বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘মালিকপক্ষ গত ১৪ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। গত জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারিত ছিল ২৫ সেপ্টেম্বর। ওই তারিখে বেতন না দেয়ায় শ্রমিকরা…
মোঃ বাবুল হোসেন জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল থানার ওসির বদলীর আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ক্ষেতলাল থানা বাজারের প্রধান সড়কে ক্ষেতলাল থানার সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মাহমুদুল হাসান চৌধুরী রকেট, সাংবাদিক নজরুল ইসলাম, ওয়াকিল আহমেদ, রাশেদ ইসলাম, এম রাসেল আহমেদ, ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর খলিলুর রহমান কাজী, সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন ও আলিমজ্জামান সেলিম সহ শ্রমিকনেতা ফকরুল ইসলাম চৌধুরী রুমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শাহিনুর ইসলাম, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. সুজন মিয়াকে (১৮) ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শনিবার ভোরে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালাই থানা পুলিশের চৌকস দল। এসময় অপহৃতা নাবালিকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের মজিবর রহমানের ছেলে। ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। পুলিশ জানায়, অপহরণ, মুক্তিপণ দাবি ও গনধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা গত ১১ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা নারী ও শিশু…
জাতিসংঘে ভাষণে অভ্যুত্থান প্রসঙ্গে ড. ইউনূস ♦ বিশ্বমঞ্চে তুলে ধরলেন ছাত্রদের বীরগাথা ♦ বাংলাদেশ বিনির্মাণে চাইলেন সহায়তা ♦ গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্রবিপ্লবের বীরগাথা তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্ববাসীকে নতুনভাবে সম্পৃক্ত হতে। একই সঙ্গে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া যুগান্তকারী ভাষণে এসব বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরে বলেন, বাংলাদেশের…
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ (মোড়) বাজারে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালীবাগ যুব সমাজের আয়োজনে কোতোয়ালীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। প্রতিবাদ সভায় অন্যান্যদের আরো বক্তব্য রাখেন মাদক নির্মূল প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, রতনপুরের আবু রায়হান, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক, কোতোয়ালীবাগ বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুর রউফ, ধরঞ্জী ইউপির সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, এলাকাবাসী বেলালুর রহমান প্রমুখ।
দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে, এমন হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের জমার হিসাব সংখ্যা বাড়ছে। এ বছরের জুনের প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে; এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে ২ হাজার ৮৯৪টি বেশি। বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। সাধারণ মানুষ এখন সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এতে করে ব্যাংক টাকা জমানোর চেয়ে অনেকে আগের জমানো অর্থ ভেঙে খরচ…
একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এতে একের পর এক রেকর্ড গড়ছে এই ধাতুটি। বুধবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে…
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি বাংলাদেশের চলমান ক্রান্তিকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে জাপানের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমান কাঠামোর অধীনে কী প্রয়োজন, তা মূল্যায়ন করতে আমরা নতুন সরকারের অংশীজন ও বাংলাদেশের জনগণের সাথে যুক্ত হতে প্রস্তুত। আমাদের অবস্থান হল- নতুন সরকারের চাহিদা ও অনুরোধে সাড়া দেওয়া এবং সে অনুযায়ী সহযোগিতার প্রস্তাব দেওয়া।’ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফর্মার অ্যাম্বাসেডরস (এওএফএ) আয়োজিত ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক’- শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন। কিমিনোরি ব্যবসা, প্রতিরক্ষা ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশকে তার সংস্কার উদ্যোগে…
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত বলেও মনে করে পাকিস্তান। বুধবার স্থানীয় সময় সকালে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দুই দেশের সরকার প্রধান দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর…
প্রথম টেস্ট হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে এই ম্যাচে বৃষ্টি বাংলাদেশকে লড়াইয়ের সুযোগও নাও দিতে পারে। এছাড়া রয়েছে বায়ুদূষণের সমস্যাও। আগামী শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৩ বছর পর এবারই প্রথমবারের মতো এই মাঠে কোনো টেস্ট ম্যাচ হবে। কিন্তু মাঠটির প্রত্যাবর্তনে বাধা হতে পারে বেরসিক বৃষ্টি। টেস্টের প্রথম দিন শুক্রবার আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। দিনে অন্তত ৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে আর সারাদিনই আকাশ মেঘে আচ্ছন্ন থাকার কথা। পরের দিন ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার কথা অন্তত ৩ ঘণ্টা।…
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে। গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার…
নাশকতার দুই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মোল্লা। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে খুলনার ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের নাটক সাজিয়ে মামলা করা হয়। ওই মামলায় মিজানুর রহমানসহ ১৮ জনের নামে এজাহার দাখিল করে পুলিশ। পরবর্তীতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার অন্য একটি মামলায় কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর ৫০…
সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়াও এদিন অন্য মামলায় আরও তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উসকানির অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন—দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জহিরুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে কারখানা ও গাড়ি ভাঙচুর করেছে একটি কুচক্রী মহল। এ মহল শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে আশুলিয়ায় অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোষাক খাতে শ্রমিক ও মালিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এতে…
সুপারশপের পর এবার কাঁচাবাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১ অক্টোবর থেকে রাজধানীর সব সুপারশপে এবং ১ নভেম্বর থেকে সব কাঁচাবাজারে এ পদক্ষেপ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর হুঁশিয়ারি দেন এ পরিবেশবিদ। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব সিদ্ধান্তের কথা জানান। এর আগে পলিথিন শপিং ব্যাগ, পলিইথিলিন…
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানকালে ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর…
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম উপল কুমার দাস। আজ মঙ্গলবার সকালে চান্দেরহাট বিওপিতে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি বিএসএফ কন্সটেবল পদে কর্মরত আছেন। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্য উপকুমার দাস সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২শ গজের ভিতরে চলে এসেছিলো। পরে তাকে দেখতে পেয়ে আটক করে বিজিবি। দুপুরে এই বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে। ৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম…
শেয়ার বাজারে লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রয়টার্সকে সাক্ষাৎকার যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থন করার অঙ্গীকারও করেছেন তিনি। গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। ড. ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি তার পাশে থাকব।…