- র্যাবের পৃথক অভিযান: অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বখাটে বাড়িওয়ালার হাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার মামলায় গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত রিমান্ডের এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন। ট্রাক রাখা ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে…
মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেওয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে বিকেল ৩টায় পৌর শহরের তিনমাথায় কোনো পক্ষ সমাবেশ করতে পারেনি। পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, পুলিশ ও সেনাবাহিনী পৌর শহরে টহল দিচ্ছে। কোনো পক্ষ সমাবেশস্থলে আসেননি।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষনের পর হত্যা মামলায় রনি মহন্ত (৩২) ও কামিনী জাহিদকে (৩৪) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী পিপি। দণ্ডপ্রাপ্তরা হলো- পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) ও খোরশেদ আলীর ছেলে কামিনী জাহিদ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি॥ জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। ১৩ অক্টোবর রোববার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় তাদের এই উৎসব। এ উপলক্ষে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত অনুরাগীদের চলে প্রস্তুতি । শেষ মুহুর্তে চলে দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে দেবীর চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা। বিকেল ৫টায় ঢাক আর ঢোলের তালে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিণ শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা। উল্লেখ্য যে, এবার উপজেলায় ৭৬ টি মন্দিরে দূর্গাৎসোব অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে উৎসব পালনে শুরু থেকে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিন্টু মন্ডল (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাটখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়। জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি জানান, উপজেলা পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারের সন্নিকট দিয়ে একজন ভারতীয়ভ নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবদার সাইদুল বারীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর। ১১ অক্টোবর শুক্রবার রাতে পাঁচবিবি পৌরসভার অন্তভুক্ত ১৪টি পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিদর্শক (উপসচিব ) সরকার মহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার ভুমি মোঃ বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে আয়শা খাতুন ( ৪২) নামের এক মহিলাকে মারপিটের অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। এসময় তার দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় পৌরসভার দমদমা খুলুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী আয়শা খাতুন পাঁচবিবি থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার খুলুপাড়া মহল্লার শফিকুল গংয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি জমা নিয়ে শত্রুতা চলে আসছিল। আজ ১০অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আয়েশার বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডব গুলোতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পক্ষে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার থেকে ১৩ অক্টোবর রবিবার বিজয়াদশমীর দিন পর্যন্ত সীমান্তের ৮ কিঃমিঃ এলাকার মধ্যে পূজা মন্ডল গুলোতে সার্বিক নিরাপত্তায় বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখবেন। এছাড়াও পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি ক্যাম্প থেকেও পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা রক্ষার্থে সার্বক্ষণিক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) বার্তা বাজার টুয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায়…
সাবেক নির্বাচন কমিশনার এবং দুই প্রধান সহকারীদের কোটি কাটার দুর্নীতি সাবেক সচিব জাহাংগীর আলম, খোরশেদ আলম ও মনিরুজ্জামান তালুকদার নির্বাচন কমিশন সচিবালয়ের, সাবেক সচিব জনাব জাহাঙ্গীর আলম ঘনিষ্টজন জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ও জনাব খোরশেদ আলম, উপসচিব (জনবল ব্যবস্থাপনা) এই ২ জন জনবল নিয়োগকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগ এর জন্য সাবেক সচিব, জনাব জাহাঙ্গীর আলম সাহেব প্রশাসনিক অনুমোদনের নামে এবং প্রতিষ্ঠান কার্যক্রম নবায়নের জন্য কোটি কোটি টাকা আদায় করে সাবেক সচিব, জনাব জাহাঙ্গীর আলমকে ৫০% এবং বাকি অর্ধেক টাকা জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, ও জনাব খোরশেদ আলমের মধ্যে ভাগাভাগি করতো এবং রাজস্ব নিয়োগে প্রক্রিয়াধীন জনবল জনাব মোঃ…
ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। গেল মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান। হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হেজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে। হেজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে স্থলপথে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বেড়ে চলা এই সংঘর্ষ কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টতই বিভক্ত। প্রায়…
প্রথম ধাপে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে।’ দেশটির শ্রমবাজার নিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, যেসব কর্মী মালয়েশিয়ায় ঝামেলায় পড়েছেন, প্রথম দফায় ১৮…
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পাটাবুকা একতা যুব সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার পাটাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে পাটাবুকা একতা যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ, যুবদলের সদস্য সোহেল মন্ডল,সাবেক যুবদল নেতা প্রভাষক সামসুল হুদা দুলাল , পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান,স্হানীয় বিএনপি নেতা খলিলুর…
কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টিফোর এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই ৫ আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল,…
জয়পুরহাট প্রতিনিধিঃ আমন ধান কাটা মারা মৌসুম শুরু হওয়ার আগে খামারী ও প্রান্তিক কৃষকদের গবাদি পশুর খাদ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফেরি করে বিক্রি হচ্ছে গবাবি পশুর প্রধান খাদ্য হিসাবে পরিচিত ধানের খড়। আর এই সময়টাতে কিছু মৌসুমী ব্যবসায়ী গ্রামের জোতদার কৃষকদের বড় বড় খড়ের পালা ক্রয় করে ভ্যান বোঝাই করে গ্রামে গ্রামে ফেরি করে প্রান্তিক খামারী ও কৃষকদের নিকট বিক্রি করে লাভবান হচ্ছে । বর্তমানে দুরুত্ব ভেদে প্রতি ভ্যান বোঝাই খড় বিক্রি হচ্ছে ১২ শ টাকা থেকে ১৪শ টাকা পর্যন্ত। ফেরি করে খড় বিক্রি করতে আসা ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি গ্রামের আতিয়ার রহমান জানান, এবার গ্রামে…
চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা। ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া…
আওয়ামী লীগসহ ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি গণহত্যার হুকুমদাতা এই দলগুলো। বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রযোজনীয় ব্যবস্থা…
ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই উত্তেজনা পৌঁছে গেছে চরমে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হুঁশিয়ারির পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানও। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে, ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজে থামছে না। ইসরায়েল নাকি ইরান, কে বেশি শক্তিশালী- সে প্রশ্ন এখন সামনে এসেছে। অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে।…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদেরকে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না। তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুই-একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত ১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেনি বলে গত ১৭ সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল সদর দপ্তর। এদিকে কাজে না ফেরা এসব পুলিশ সদস্যদের…
সব শঙ্কাকে সত্য করে এবার লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়ে লেবানন সীমান্তে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা। ইসরায়েল দাবি করেছে, হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে থেমে নেই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহও। তারাও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি অবস্থানকে কেন্দ্র করে এক ডজন রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করলেও তারা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। শুধু উত্তর ইসরায়েলে রকেট হামলা নয়, তারা ইসরায়েলি অবস্থান, সেনাবাহিনী ও বসতিকে নিশানা করে পৃথক ১২টি…