Author: Niloy Roy

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজন হারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আগামীকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আজ এক ভিডিও বার্তায় বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায়…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার…

আরও পড়ুন

নিউইয়র্কে আজ সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে পৌঁছান। আজ বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, ডিমলা থানা, বিপিএটিসি হতে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের চারজন নবীন কর্মকর্তা, উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভায় উপজেলা নির্বাহী…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় গড়াকাটা কুতুব বাজারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক স্থানীয় বিএনপি নেতা-কর্মী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে আওয়ামী ঘরানার কয়েকজনকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি অভিযোগ করে বলেন, “আহ্বায়ক সুজন মিয়া অর্থের বিনিময়ে চিহ্নিত আওয়ামী ধূসর সায়েমকে সভাপতি ও হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মৌলভীবাজারে ইতোমধ্যেই উৎসবের আবহে ভাসছে। পূজোর ঘণ্টাধ্বনি, ঢাকের বাদ্য ও আনন্দ-উচ্ছ্বাসের সাথে একাত্মতায় হয়ে উঠেছে স্থানীয় রাজনীতিও। আগামী দূর্গোৎসবকে কেন্দ্র করে শহরের সনাতনী সম্প্রদায়ের নেতা, সংগঠক ও সুধীজনদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে সদ্য কাউন্সিলে নির্বাচিত মৌলভীবাজার পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। রবিবার (২২শে সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের পৌরসভার কনফারেন্স হলরুমের আয়োজনে জমে ওঠে এই সভাস্থল। পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক থেকে শুরু করে পৌর ও জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ—সকলেই একত্রিত হন এক শুভ লক্ষে। লক্ষ্য একটাই—আসন্ন দুর্গোৎসবে যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজনৈতিক…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে নি*খোঁ*জ হওয়া সিএনজিসহ চালক রশিদ আহমদকে উ*দ্ধা*র করেছে পুলিশ। গতকাল সিএনজিসহ চালক রশিদ আহমদ নি*খোঁজ হলে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপপুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে কুলাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে কুলাউড়া উত্তর আউটার এলাকা থেকে সিএনজিসহ রশিদ আহমদকে উদ্ধার করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. উমর ফারুক।

আরও পড়ুন

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাবে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় দৈনিক আজকের দর্পণ তার সূচনালগ্ন থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। প্রতিকূলতার মধ্যেও এ পত্রিকা সাংবাদিকতার মান বজায় রেখে এগিয়ে চলছে। আজকের দর্পণ শুধু একটি সংবাদপত্র নয়, বরং সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। অনুষ্ঠানে দৈনিক আজকের দর্পন কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ ইসতিয়াক আহম্মেদ (চঞ্চল) বর্তমান সমাজে সাংবাদিকতার গুরুত্ব ও দায়িত্বের কথা তুলে…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ত্রুটি ও অসংগতি চোখে পড়েন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের। সোমবার ২২শে সেপ্টেম্বর পরিদর্শনকালে অসংগতির মধ্যে যা যা রয়েছে, রোগীদের জন্য নির্ধারিত খাবারের মেনুতে ভাত, মাংস, ডাল ও সবজি অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে সব্জি পাওয়া যায়নি। দন্ত চিকিৎসকের চেম্বারে রোগীদের ব্যবহৃত যন্ত্রপাতি অপরিচ্ছন্ন অবস্থায় রাখা ছিল, যা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেই, সংক্রমণ প্রতিরোধে দরজা সর্বদা বন্ধ রাখার নিয়মও যথাযথভাবে মানা হয়না। উপরোক্ত বিষয়সমূহ দ্রুত সমাধানের লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। দুপুরের খাবার…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা ২০২৫ ইং সুষ্ঠ,সুন্দর, শান্তিপূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান । উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান, সহ উপজেলার সকল পূজা কমিটির সভাপতি / সম্পাদক সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা বিএনপির রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সময় ধরে রাজপথের লড়াইয়ে যাঁরা সংগঠনকে টিকিয়ে রেখেছেন, তাঁদের ত্যাগের বিপরীতে নতুন মুখের আবির্ভাব স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন তৈরি করেছে। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের আস্থা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম রুহুল আমিন মাসুদ। বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতিতে যুক্ত হয়ে বারবার হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন রুহুল আমিন মাসুদ। তবুও রাজপথ ছাড়েননি, দুঃসময়ে কর্মীদের সঙ্গেই থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন রাজপথে থাকা, ত্যাগী ভূমিকা এবং ক্লিন…

আরও পড়ুন

বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করে গ্রেফতারকৃতরা হলেন: বানারীপাড়ার বাসিন্দা মো. সালামের পুত্র বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. শাহিন শেখ (৪০)। বরিশাল শহরের ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদারের পুত্র ছাত্রলীগ কর্মী মো. শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯), বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের বাসিন্দা মৃত জাকির হোসেনের পুত্র ছাত্রলীগ কর্মী মো. সজিব হাওলাদার (৩৭) এবং বরিশালের ৩০ নং ওয়ার্ডের পশ্চিম চহটা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের পুত্র জেলা আওয়ামী লীগ সদস্য  মো. সাকির…

আরও পড়ুন

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও…

আরও পড়ুন

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭,১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্ট গত বছর একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ। গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩.০০ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫,০০৫.১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব…

আরও পড়ুন

রাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ফলে সকাল থেকে তৈরি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০, ১৩, ১৪ ও কালশি সড়কে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ।সকাল ৭টার পর থেকেই পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এর সঙ্গে চলছে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ, যা ভোগান্তি আরও বাড়িয়েছে। মিরপুর ১৪ নম্বর এলাকার বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমার অফিস এয়ারপোর্টে। দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোনো গাড়ি পাচ্ছি না। জানি না অফিসে পৌঁছাতে পারব কিনা।মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, বৃষ্টির কারণে মিরপুর ১০, কাজীপাড়া ও…

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ ও হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের মধ্যে নারী প্রার্থী ২১ জন। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হলে ১ জন এবং শাহজালাল হলে ১ জন রয়েছেন। নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হতে যাচ্ছেন— সহ-সভাপতি…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ানের ৫ নং ব্রিজের পাশে গতকাল খাল পরিষ্কার কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। গতকাল উত্তরায় এ খাল পরিষ্কার কার্যক্রমে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিরলসভাবে কাজ করার…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি,নড়াইল: স্বপ্ন পূরণের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে বহু বছর আগে পাড়ি জমান কুয়েত। দেশে ফেরার স্বপ্ন ছিলো তার, ২১ বছরের প্রবাসী জীবন শেষে ফিরে এলেন ঠিকি ইলিয়াছ মিয়া (৫৪) তবে জীবিত মৃত অবস্থায়। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মরদেহ সুজাপুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। শেষ বারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী। নিহত ইলিয়াছ মিয়া লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৪ সালে কুয়েতে পাড়ি জমান ইলিয়াছ মিয়া। র্দীঘ ২১ বছর তিনি কুয়েতে…

আরও পড়ুন