Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৬শে ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, সহসাধারণ সম্পাদক এম. এম আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। ডেভিল হান্ট ফেজ:২ এর আওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬শে ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫), একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬) ও…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যদের দল সহযোগিতা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কমলগঞ্জের ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে জিওব্যাগ স্থাপনের কাজ চলছে। এর অন্যপাশে মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের পাশেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বালু উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাঁধ ও ব্রিজের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে হুমকির মুখে পড়েছে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ, দুটি ব্রিজ ও পরিবেশ-প্রতিবেশ। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে ধলাই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিওব্যাগ স্থাপন কার্যক্রম চলছে। এর একই…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজারে খ্রিস্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব আয়োজনের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খ্রিস্টান মিশনে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় সহস্রাধিক খ্রিষ্ট ভক্তবৃন্দরা অংশ নেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খ্রিস্টান মিশনে এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান। ওই সময় খ্রিস্টান মিশনের ফাদার ড. জেমস…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলা ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও একই উপজেলার একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মো. রাবেল আহমদ (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল…

আরও পড়ুন

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় দিকে দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন তিনি। নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ…

আরও পড়ুন

বান্দরবানের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর শুভ উদ্বোধন করেন। এরপর কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, গুণিজন সম্মাননা প্রদান এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ফানি গেমসহ নানা মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সাবেক শিক্ষার্থী পরিষদ ঘোষণা এবং র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ৫০ বছর পর…

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্র সৈকতের শহরের লাবণি পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত দূরত্ব প্রায় দুই কিলোমিটার। শুক্রবার বিকালে এ এলাকায় দেখা গেছে, পর্যটকের স্রোত। যেখানে সৈকতের বালিয়াড়ি আর মানুষ মিলেমিশে একাকার। মানুষে ভরপুর কক্সবাজার সৈকতে ঠিক কত পর্যটক রয়েছে তার সংখ্যা বলা মুশকিল। সৈকতের ব্যবসায়ীরা জানান, এই দৃশ্যটি শুধু বিকালের না। সকাল থেকে টানা জনস্রোতে মুখরিত রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের-এ বিস্তীর্ণ এলাকা। সৈকতের পাশাপাশি পর্যটন জোন হিসেবে পরিচিত কলাতলীর হোটেল-মোটেল এলাকার সড়ক ছাড়াও পর্যটন কেন্দ্রগুলোতে দেখা মিলেছে মানুষের ঢল। সে সাথে রয়েছে সড়কে যানজটের তীব্রতাও। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটের কয়েকদিন আগে বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে ধারণা করা হচ্ছে কক্সবাজারে…

আরও পড়ুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে মা ও ৮ মাসের মেয়ে (শিশু কন্যা) নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর টিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার ঢাকার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে থামলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক…

আরও পড়ুন

জেলায় আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন জেলা তথ্য অফিসের আয়োজনে চলছে সড়ক প্রচার।আজ শুক্রবার আউলিয়া হযরত খানজাহান আলি মাজার গেট থেকে মহাসড়কে ষাট গম্বুজ ইউনিয়নে প্রচার চালানো হয়। বাগেরহাটের জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলামের তত্ত্বাবধানে এ প্রচার চালানো হয়। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য…

আরও পড়ুন

জেলায় আজ আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুণ্ডু) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। আজ শুক্রবার বাদ জুমা হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিণাকুণ্ডু) প্রয়াত সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে তিনি নির্বাচনী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম…

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩ : ৩০টা থেকে বিকাল ৫ : ০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – সিলেট; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় – রংপুর। একই দিন মিলিটারি ইনস্টিটিউট…

আরও পড়ুন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে বাসসকে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ শুক্রবার ইসি আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’ এরআগে গত ২২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ওইদিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে…

আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক মন্ত্রী প্রয়াত এ কে এম শাহজাহান কামালের এপিএস পরিচয়দানকারী শিমুল চক্রবর্তী ১০ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর জনগণের মধ্যে আতংক তৈরি ও নির্বাচন বানচালের লক্ষ্যে ঘটনাটি ঘটানো হয়। আজ শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের ভাই। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়িচালক। ভাই আজিজ ছাত্রলীগ করায় তিন মাস আগে…

আরও পড়ুন

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এরপর করলেন মোনাজাত। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। এসময় প্রথমে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দলীয় নেতাদের সঙ্গে ফুল দেওয়া শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।…

আরও পড়ুন

দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে আল্লাহ-তায়ালার দরবারে মোনাজাত করেন তারেক রহমান। কবরের সামনে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। এ সময় বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের…

আরও পড়ুন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিটে) এলাকায় পূর্বনির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে গণসংবর্ধনা মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে তিনি উপস্থিত লাখ লাখ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সারাদেশ থেকে আসা উচ্ছ্বসিত নেতাকর্মীরা এসময় প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রংয়ের বাসে চড়ে গণসংবর্ধনাস্থলে যান। বাসটির সামনে লেখা রয়েছে…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ইতোমধ্যেই ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ইতোমধ্যেই ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানিয়েছেন, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন…

আরও পড়ুন