Author: Niloy Roy

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। এসময় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার, গরিব ও অসহায় পরিবারের মধ্যে বৃহস্পতিবার (২০শে মার্চ) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে এক বিশাল রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়ছল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।  ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যুক্তরাজ্যস্থ নির্বাহী কমিটির পক্ষে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সংগঠনের বিভিন্ন…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে এ দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অফিস। তবে ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে দায়িত্ব…

আরও পড়ুন

জামালপুর, প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার (চা পট্টি) গণশৌচাগার সংলগ্ন দোকান থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রাসেল আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল মিয়ার ছেলে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহতের বাবা অহিদুল ও বোন রাশেদা জানান, রাসেল তার বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলায় আসক্ত ছিল। এতে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন আগে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দেয়। এদিকে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শওকত মিয়া (২৭) নামের এক মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড দোকানী আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যাগে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।  আহত শওকত মিয়া ওই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড দোকানী। শওকত মিয়া সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ   কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ প্রাথমিক শিক সমিতি কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক সমিতির ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ প্রাথমিক শিক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাইদ মোঃ ইকবালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ  মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক আলমগীর, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আফজাল হোসেন, কটিয়াদী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহজাহান কবির ভূঁইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: নাগরপুরের গয়হাটা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির কর্তৃক ইফাতার মাহফিল ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ মার্চ)বিকালে গয়হাটার একটি প্রতিষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদ এ-র সভাপতিত্বে এ ইফতার মাহফিল ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রিন্সিপাল মাওলানা গোলাম রব্বানী,সাবেক নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি মাইনুদ্দিন সহ ওয়ার্ড এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীল গণ ও এসএসসি/দাখিল পরিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু করায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলে ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এতে বলা হয়েছে যে, নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার প্রতিফলন। বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত নির্বিচার বিমান হামলার নিন্দা জানিয়েছে, যা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অসহায় ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হলে এই মূহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য ভীষণ প্রয়োজন।’ তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের পথ সম্পর্কে পরিস্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। গত ১৫ বছরের সংগ্রাম ও জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে অতীতে আমাদের মধ্যে যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল এই মুহূর্তে সেই ঐক্য ভীষণ প্রয়োজন।’ আজ বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল…

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে।’ তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা রুখতে না পারলে গণতান্ত্রিক বিশ্বের ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। তাই দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সম্মুন্নত রাখতে চরম পন্থা ও ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা প্রতিহত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যেকোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপিসহ গণতান্ত্রিক পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।’ আজ বুধবার ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার…

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে, সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে, সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ…

আরও পড়ুন

প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভূক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ রবিবার দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে আজ এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ওজাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদ প্রার্থী মাহবুবুল আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার হাতকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কলমুডাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে পাতাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাতাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মনিরুল ইসলাম এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ১(সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে…

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়স্থ নাসিরউদ্দিন বোগদাদি এতিমখানায় শাখা ছাত্রদলের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ভাসানী সংগ্রাম পরিষদ ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ. বাতেন ও আহ্বায়ক মাসুদ রানা। এ বিষয়ে সিনিয়র ছাত্রদল নেতা ফোরকান হোসেন বলেন, রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ…

আরও পড়ুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত মাদক ব্যবসায়ী তারু মিয়া প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে তাদের রমরমা মদ, গাঁজা ও ইয়াবার ব্যবসা। তার কার্যক্রমে অতীষ্ট এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল মাদকের এই রমরমা কারবার। হঠাৎ করে গতকাল তার আটকের খবরে এলাকায় খুশির আমেজ বয়েছে।তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা এখনো যানা যায় নি। তবে এবারও কোন অদৃশ্য শক্তির জোরে পার পেতে যাচ্ছে তা আর বুঝার বাকি নেই।হয়তোবা কোন এক অজানা শক্তি না হয় অবৈধ কালো টাকার শেল্টারে কোর্টে যাওয়ার আগেই ছাড়া পেতে পারেন বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করছে।কে এই তারা মিয়া?কি তার শক্তি? যার…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে গত (১৩ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল রাস্তায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় আটক হয়। আটকের সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা াাহয়। জানা যায়, ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরে-ফিরে তিনি গাইবান্ধা জেলায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।  প্রকৌশলী ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি’র ৩১ দফায় সুষ্পষ্ট করে বলা হয়েছে, এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষে নানান ধরনের বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন করা হবে। বুধবার (১৯শে মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন চা বাগানে মৌসুমের প্রথম চা পাতা কুঁড়ি চয়ন শুরু হয়েছে। এতে খুশিতে মাতুয়ারা চা বাগান মালিক ও শ্রমিকসহ চা সংশ্লিষ্টরা। ইতিমধ্যে দু’তিনটি বাগানে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু হলেও কয়েকদিনের মধ্যেই সবকটি চা-বাগানে পুরোদমে চা পাতা চয়ন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  দেশে চায়ের কথা স্মরণ হলেই প্রথমে মৌলভীবাজারের কথা মনে পড়বে। দেশে সবচেয়ে বেশী চা বাগান রয়েছে এ জেলায়। আর জেলার বড়লেখায় রয়েছে প্রায় ১৬ টি চা বাগান। বর্তমানে এখানকার চা বাগান জুড়ে কচি বা কুঁড়ি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহে রোমাঞ্চকর পরিবেশ। সেই…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটে বাঁধা দিতে গিয়ে ইউপি সচিব সহ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার…

আরও পড়ুন