Author: Niloy Roy

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শত্রুতার জেরে রাতের আধারে আগাছা নাশক দিয়ে কৃষকের ধান খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেখলে মনে হয় যেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় অন্যান্য কৃষকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামের  মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী জুবেদা খাতুন ও তার দেবর হান্নান স্বামী ও  পৈতৃক সূত্রে পাওয়া ৬৫ শতক জমিতে এ বছর বোরো ধান আবাদ করেন। ফসলও অনেক ভালো হয়। কয়েকদিন পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তাদের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান (১৬) নামে এক এস.এস.সি পরীক্ষার্থীকে বহন করা একটি অ্যাম্বুলেন্স এসে থামে পরীক্ষা কেন্দ্রের সামনে। মাথায় ব্যান্ডেজ করা রিয়াদকে ধরে স্বজন ও সহপাঠীরা পৌঁছে দেন পরিক্ষার নির্ধারিত কক্ষে। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) এমন দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এস.এস.সি পরীক্ষা কেন্দ্র চরনিখলা উচ্চ বিদ্যালয়ে। রিয়াদ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এস.এস.সি পরীক্ষার্থী। মঙ্গলবার ছিলো তার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা। আহত রিয়াদ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমরাইল গ্রামের মতিউর রহমানের…

আরও পড়ুন

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলায় আজ ১৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয়। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। অতপর সকাল ০৯.৩০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহন শেষে তিনি পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। পরিশেষে পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে কিট সমূহ ইস্যু করা ও এর যথোপযুক্ত…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ ভাই বোনদের দ্বন্দ্বে আক্রশের শিকার হয়েছে কুয়েত প্রবাসী ভাতিজা ইউনুস, এমনই অভিযোগ উঠেছে সংবাদ সন্মেলনে চাচা সুজায়েতের বিরুদ্ধে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের  মো. বাবুলের ছেলে মো. ইউনুস মিয়া ও তার পিতা মো. বাবুল নিজ বাড়িতে এক সংবাদ সন্মেলন করে এসব কথা বলেন। মৃত নুরুল হকের ছেলে বাবুল জানায়, আমাদের মা মারা যাওয়ার পর বিষয় সম্পত্তি ভাগ বাটোরা সময় আমাদের ভাই-বোনদের মাঝে মতপার্থক্য দেখা দেয়। এর জের ধরে আমার প্রবাসী ভাই মো. সুজায়েত হোসেন সূর্য, আমার ছেলেকে ইউনুসকে দেশে ফেরত পাঠায়। আমাদের পারিবারিক ঝামেলার জেরে সুজায়েত ইউনুসের সাথে সে খুব বাজে আচরণ করে। ইউনুসের প্রকৃত…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি পরিক্ষার্থীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, উপজেলা ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা অবস্থিত ৬ টি পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থী অভিভাবকরা বলেন,…

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ১২ এপ্রিল ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক সমাবেশ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সমর্থন করে আসছে। বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ন্যায় ও মানবতার পক্ষে। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রস্তুতিমূলক এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা ধরনের সামগ্রী মুদ্রণে কী পরিমাণ কাগজ লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এসব নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি যেন পিছিয়ে না…

আরও পড়ুন

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবেন। কাল বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল আগামীকাল দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।’

আরও পড়ুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করছে যতই দিন গড়াচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততই বাড়ছে। ফলে ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী? তা স্পষ্টভাবে বুঝতে বিএনপি’র একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘এবার দলের পক্ষ থেকে…

আরও পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের (বিসিডিপি) আওতায় দেশের সকল বিভাগীয় সদর ও পৌর এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। শহর এলাকার বিশেষ করে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ নেয়া হবে। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অফিসকক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি বিষয়ক এক বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বিসিডিপি’র মাধ্যমে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় উপকূলের মানুষদের জন্য নিরাপদ ও সুপেয় পানির…

আরও পড়ুন

সরকার বোতলজাত ও খোলা উভয় প্রকার সয়াবিন তেলের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে। খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন এবং পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ…

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই, একথা আমার বলার তো প্রশ্নই ওঠে না। এরপর আমার কিছু বলার থাকে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে যে একটা ছোট ঘটনা ঘটছে- এ বিষয়ে আমি চট্টগ্রামের ডিসি,…

আরও পড়ুন

সময়টা ২০১৯, মার্চ কী এপ্রিল হবে। গৃহিণী ফেরদৌস জাহান খান বাসায় রাখা একটি পত্রিকায় দেখলেন বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। সংবাদটি পড়ে তার মনে ধরলো। ঘরে বসে অর্থ উপার্জন—বিষয়টি তার ভালো লাগলো। কিন্তু নিজে কম্পিউটার চালাতে জানেন না। ঘরে ডেস্কটপ থাকলেও সেখানে তার মেয়েই বসে থাকতো সারাদিন। তাই মেয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন। মেয়েও তার সঙ্গে অবসর সময়ে ঘরে বসে ফ্রিল্যান্স কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। ফেরদৌস জাহান মেয়েকে ফ্রিল্যান্স কাজ শেখানোর সিদ্ধান্ত নেন। তাই দেরি না করে বিনামূল্যে কর্মশালায় অংশ নিতে মা-মেয়ে দুজনই উপস্থিত হন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজিত বিনা মূল্যের ফিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায়। কিন্তু কর্মশালায় অংশ নিয়ে…

আরও পড়ুন

গোলাম মোর্তোজা নামের একজন ছাত্রনেতাকে গুমের অভিযোগে  মামলায় (মিস কেস) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আগামী ১৮ জুন হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল।আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এই সময় অপর প্রসিকিউটররা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং তাকে গ্রেফতার…

আরও পড়ুন

 কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে আগামী ১ মে থেকে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’তে (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’। বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত এ অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল সারে দশটা থেকে রাত সারে আটটা পর্যন্ত চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য়…

আরও পড়ুন

অনলাইন জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান। আজ মানবাধিকার সংগঠন ল এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর ই-মেইল যোগে জনস্বার্থে নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের জুয়া খেলা বেআইনি ও অপরাধ। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে, অনলাইন জুয়া বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বিভিন্ন পত্রপত্রিকার তথ্য…

আরও পড়ুন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন নিহত ওই আইনজীবীর ভাই খানে আলম। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ওই ১১ আসামি হলেন- প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবীচরণ (৩৬)। মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ…

আরও পড়ুন

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ…

আরও পড়ুন

অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সংস্থার উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। দুদক মহাপরিচালক জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ…

আরও পড়ুন

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে  একটি মামলা করেন দুদকের উপ পরিচালক সালাহউদ্দিন।…

আরও পড়ুন