ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা নিরূপণ, সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রস্তুতিমূলক এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা ধরনের সামগ্রী মুদ্রণে কী পরিমাণ কাগজ লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এসব নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি যেন পিছিয়ে না…
Author: Niloy Roy
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবেন। কাল বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল আগামীকাল দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করছে যতই দিন গড়াচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততই বাড়ছে। ফলে ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী? তা স্পষ্টভাবে বুঝতে বিএনপি’র একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘এবার দলের পক্ষ থেকে…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের (বিসিডিপি) আওতায় দেশের সকল বিভাগীয় সদর ও পৌর এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। শহর এলাকার বিশেষ করে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ নেয়া হবে। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অফিসকক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি বিষয়ক এক বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বিসিডিপি’র মাধ্যমে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় উপকূলের মানুষদের জন্য নিরাপদ ও সুপেয় পানির…
সরকার বোতলজাত ও খোলা উভয় প্রকার সয়াবিন তেলের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে। খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন এবং পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই, একথা আমার বলার তো প্রশ্নই ওঠে না। এরপর আমার কিছু বলার থাকে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে যে একটা ছোট ঘটনা ঘটছে- এ বিষয়ে আমি চট্টগ্রামের ডিসি,…
সময়টা ২০১৯, মার্চ কী এপ্রিল হবে। গৃহিণী ফেরদৌস জাহান খান বাসায় রাখা একটি পত্রিকায় দেখলেন বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। সংবাদটি পড়ে তার মনে ধরলো। ঘরে বসে অর্থ উপার্জন—বিষয়টি তার ভালো লাগলো। কিন্তু নিজে কম্পিউটার চালাতে জানেন না। ঘরে ডেস্কটপ থাকলেও সেখানে তার মেয়েই বসে থাকতো সারাদিন। তাই মেয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন। মেয়েও তার সঙ্গে অবসর সময়ে ঘরে বসে ফ্রিল্যান্স কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। ফেরদৌস জাহান মেয়েকে ফ্রিল্যান্স কাজ শেখানোর সিদ্ধান্ত নেন। তাই দেরি না করে বিনামূল্যে কর্মশালায় অংশ নিতে মা-মেয়ে দুজনই উপস্থিত হন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজিত বিনা মূল্যের ফিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায়। কিন্তু কর্মশালায় অংশ নিয়ে…
গোলাম মোর্তোজা নামের একজন ছাত্রনেতাকে গুমের অভিযোগে মামলায় (মিস কেস) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আগামী ১৮ জুন হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েল।আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এই সময় অপর প্রসিকিউটররা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং তাকে গ্রেফতার…
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে আগামী ১ মে থেকে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’তে (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’। বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত এ অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল সারে দশটা থেকে রাত সারে আটটা পর্যন্ত চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য়…
অনলাইন জুয়া খেলা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান। আজ মানবাধিকার সংগঠন ল এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর ই-মেইল যোগে জনস্বার্থে নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের জুয়া খেলা বেআইনি ও অপরাধ। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে, অনলাইন জুয়া বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বিভিন্ন পত্রপত্রিকার তথ্য…
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন নিহত ওই আইনজীবীর ভাই খানে আলম। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ওই ১১ আসামি হলেন- প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবীচরণ (৩৬)। মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ…
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ…
অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, সংস্থার উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। দুদক মহাপরিচালক জানান, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ…
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চার্জশিটভুক্ত ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপ পরিচালক সালাহউদ্দিন।…
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ সকালে উপজেলা অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান ২০২৪-২০২৫ অর্থ বছরে নাগরপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি…
জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে বলে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় আমরা টেবিলের দু’প্রান্তে বসলেও আমরা দুই পক্ষ নই৷ আমরা এক পক্ষ, আমাদের লক্ষ্য এক৷ আমরা রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করে একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি। আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (বাংলাদেশ)- এনডিএম এর আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন বলে জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আলোচনা চলাকালে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন…
বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবারিয়া বাজারে রাত ১২ টায় অগ্নিসংযোগ ঘটে। অগ্নিসংযোগে প্রায় ১৮ টির মতো দোকান ও ২ টি বসত ঘর পুরি ছাই হয়ে যায়। খবর পেয়ে তালতলী ফায়ার সার্ভিস আসে তারা ৩০ মিনিট কাজ করে ব্যর্থ হয়। এই পরিস্থিতি দেখে গ্রামের জনগণ আমতলী ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় এবং আমতলী ফায়ার সার্ভিস ও তালতলী ফায়ার সার্ভিস দুই টিমের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নি নিবানের জন্য ফায়ার সার্ভিসের সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, বাংলাদেশ আনসার বাহিনী, কাজ করছেন। খবর সোনার সাথে সাথে তালতলী…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জনতা কলেজের পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আশিক পানিতে ডুবে আহত হলে প্রথমে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। আশিক কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। নতুন বছর কে স্বাগত জানাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটির কর্মসূচি শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের তালে শোভাযাত্রা হয়ে ওঠে এক বর্ণিল উৎসবে। এতে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ, উপজেলা শিল্পকলা একাডেমি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারন জনগন। সোমবার সকাল ১০ টার সময় পাথরঘাটা আবুসাইদ চত্তরে (গোল চত্তর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এমএস সোহাগ বাদশা, বিএনপি নেতা মহিউদ্দিন সিকদার এসমে, সমাজকর্মী মো. মেহেদী সিকদার, গোলাম রাব্বী, রিকসা ড্রাইভার মো. মনির হোসেন প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষসহ সর্বস্তরের…
