Author: Niloy Roy

জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ মে পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা বলেন, “বর্তমান দুঃশসনের অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” আয়োজকরা আশা…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া’পরিবহনে উঠে ঈশ্বরগঞ্জ আসে। একই বাসে থাকা অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবক ও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা…

আরও পড়ুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। রোববার (২৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকালে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু…

আরও পড়ুন

জাককানইবি প্রতিনিধি ‘মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকভাবে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী-২০২৫ এর প্রথমদিন উদযাপিত হয়েছে। রবিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল জয়ন্তীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ তাঁর বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর অল্প সময়ের মধ্যে এতো লিখা লিখেছেন যা বলে শেষ করার মতো নয়। মোরা বন্ধন-হীন…

আরও পড়ুন

জবি প্রতিনিধি রিয়ামনি আগামীর বাংলাদেশ গঠনে দায়িত্বশীল নেতৃত্ব সৃষ্টির প্রত্যয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত-এর উদ্যোগে অয়োজিত হলো “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” শীর্ষক কর্মশালা ও লিডারশীপ প্রোগ্রাম।পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে ২৫ ও ২৬ মে ২০২৫, দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী জিয়া উদ্দিন বাসিত,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি। কর্মশালায় বিএনপির রাষ্ট্র নির্মানের রূপরেখা,জগন্নাথসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক সম্প্রসারণ কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, “বর্তমান দুঃশাসন ও একদলীয় শাসনের অবসানে প্রয়োজন একটি নতুন রাষ্ট্র কাঠামো—যেখানে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত হবে।” তারা আরও উল্লেখ করেন, “এই লক্ষ্য অর্জনে…

আরও পড়ুন

যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ (এনসিএ) লন্ডনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় ২৩ মে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ শনাক্তকরণে যুক্তরাজ্যের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে এনসিএ লন্ডনের নয়টি সম্পত্তির বিরুদ্ধে ‘ফ্রিজিং অর্ডার’ (জব্দাদেশ) পেয়েছে। সরকারি নথি বিষয়টি নিশ্চিত করেছে। এই আদেশের ফলে আহমেদ সায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তি, যার মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে, বিক্রি বা হস্তান্তর করা যাবে না। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, এই দুই ব্যক্তি বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ…

আরও পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম (ট্র্যাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর) আজ আনুষ্ঠানিক এই অভিযোগ দাখিল করেছেন বলে সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে। সে তদন্ত প্রতিবেদনের অভিযোগে বলা হয়, রাজধানীর চানখারপুল এলাকায় আসামিগণ কর্তৃক নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলন কারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো ইসমামুল হক এবং মানিক…

আরও পড়ুন

দেশের দশটি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।আজ সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি  অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘অধ্যাপক ইউনূস এক কথার মানুষ। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে’। তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অন্য পক্ষের কর্মী শফিকুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ মে) দুপুরে নিহতের ছোট ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিনকে প্রধান করে বিএনপির ২৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করেন। অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করা হয়। এ মামলায় তাজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার দেখায়। তাজুল ইসলাম পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি। তিনি মামলার ১৬ নম্বর আসামি। নিহত শফিকুল ইসলাম উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর এলাকার বাসিন্দা। তিনি একটি কাঠের মিলে শ্রমিকের কাজ করতেন।…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে খাওয়ার অযোগ্য গরুর পচা মাংস বিক্রির চেষ্টার অপরাধে আব্দুল শহিদ (৪২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার ঝানজাইল বাজারে একটি মাংস দোকানে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ অভিযানে সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, দুর্গাপুর সেনা ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশের টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রির জন্য অযোগ্য গরুর পঁচা দুর্গন্ধযুক্ত মাংস দোকানের ফ্রিজে মজুদ করে রেখেছিলেন আব্দুল শহীদ। বিষয়টি সেখানকার লোকজন সেনাবাহিনীর টহল টিমকে জানালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধের…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র উদ্যেক্তা তৈরিতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, জেলা সমাজ সেবা কার্যালয় নেত্রকোনা উপ-পরিচালক মো. শাহ আলম, ময়মনসিংহ বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আলী হায়দার ভুঁইয়া। সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জালাল উদ্দীন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা বলেন, প্রকৃত সদস্যদের যাচাই বাছাই করে ঋন প্রদানের নির্দেশনা…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মামলা গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের সাবেক ছয়জন এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামিরা হলেন- নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক,সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা,শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি,আবুল কালাম আজাদ,মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে আজ শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এ তথ্য জানান। সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দেন। অনুমোদনের জন্য ১০টি প্রকল্প আজকের সভায় উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক জামায়াত আমীর এ আহ্বান জানান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

আরও পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি।তিনি বলেন, আমাদের দায়িত্ব মোটা দাগে তিনটি এবং তিনটাই কঠিন দায়িত্ব। এর একটা হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে বিচার, অপরটি নির্বাচন।’আজ শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমাদের এই দায়িত্বটা জাতীয় দায়িত্ব। আমরা আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি। এ দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব।’জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন…

আরও পড়ুন

জুলাইযোদ্ধা হাসানের মরদেহ দেখতে হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার সকালে হাসান মারা যাওয়ার খবর পাওয়ার পর তিনি থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে ছুটে যান। এসময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি হাসপাতালে উপস্থিত হাসানের মা ও বোনকে সান্ত্বনা দেন। পরে উপদেষ্টা হাসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা কেন পরেছিলেন, তার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‘আমরা তখন কাতারে ছিলাম, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা সামিট’-এ অংশ নিয়েছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেলাম।’ প্রেস সচিব বলেন, ‘আমাদের সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে প্রবলভাবে দাঁড়ানো একজন মহান ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।’ তিনি বলেন, সমস্যাটা হলো অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- গাছে গাছে ফলন ধরেছে সবুজ পেঁপের। এইতো ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বিক্রি করা হতো, লাভের আশায় করা বাগান এখন লোকসানে পরিণিত হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টিতে বাগানের প্রায় ৭০ ভাগ গাছ মরে নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে বাকিগুলো মারা যাওয়ার পথে এতে দুশ্চিন্তায় ভুগছেন চাষী। বলছি সীমান্তবর্তী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃষি উদ্যোক্তা আজিজুল হক বাবুর কথা। তিনি বাংলাদেশের শেষ সীমান্ত পাহাড়ি অঞ্চল দাহাপাড়া গ্রামে ৪০ শতাংশ জমিতে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে সুইটবল ও গ্রিনলেডি জাতের পেঁপের চাষ করেছিলেন। মাত্র কয়েকদিন পরেই বিক্রি করে খরচ মিটিয়েও পেতেন পাঁচ গুণ লাভ কিন্তু বাগানে বৃষ্টির পানি জমে বেশিরভাগ…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তাকে খুন করা হয় । মাছের ঘের নিয়ে বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা। ঘটনার পরপরই নিহত তরিকুল ইসলামের লোকেরা গ্রামের ১৩ টি বাড়িতে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং নার্সিং- এর ছাত্র সাগর বিশ্বাসকে তুলে নিয়ে যায়। খুনিদের ধরতে ও সাগর বিশ্বাসকে উদ্ধার করতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। রাত ৮টার দিকে নওয়াপাড়ার একদল সাংবাদিক ঘটনাস্থল ডহর মশিয়াহাটিতে যান। তখনো সেখানে তরিকুল ইসলামের লাশ পড়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে…

আরও পড়ুন