ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়। র্যা লী শেষে মেলার উদ্বোধন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সেলিনা পারভীন-এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান স্বাগত বক্তব্য দেন। উপজেলা কৃষি…
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে সোমবার (২১শে জুলাই) বিকেলে লুবনা আক্তার (২৮) নামক এক প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভাট্টুত গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মধু মিয়ার স্ত্রী তিনি ২ ছেলে সন্তানের জননী। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারোটায় ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধু লুবনা আক্তার। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনুকে খবর দেন। তিনি ওই গৃহবধুর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। পারিবারিক ও স্বামীর সাথে কলহের জের ধরে এই আত্মহত্যা ঘটতে…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জের স্থানীয় খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচে অংশ নেন উপজেলা প্রশাসন একাদশ বনাম ঈশ্বরগঞ্জ পৌরসভা একাদশ। অনুষ্ঠিত খেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঈশ্বরগঞ্জ স্থানীয় খেলার মাঠে আয়োজিত এই ম্যাচটি ছিল এক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে তোলে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অবশেষে, খেলায় উভয় দলই সমানতালে লড়াই করে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এই প্রীতি ফুটবল ম্যাচটি কেবল একটি খেলা…
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ বর্ষে সাফল্যের সহিত উর্ত্তীণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (২১শে জুলাই) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এ সংবর্ধনা ও ক্রেস্টর পাশাপাশি ফলজ গাছের চারা প্রদান করেন। স্থানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান…
মৌলভীবাজার প্রতিনিধি: “ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি’র মোর্শেদ আলম। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ। এসময় বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আবারও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তানজিল (২০)। শনিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে শিক্ষক ডরমিটরি ভবনে কাজ করার সময় তিনি পড়ে যান। এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় শ্রমিক মৃত্যু। গত এক বছরে প্রাণ গেছে তিনজনের। কিন্তু তারপরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। নির্মাণস্থলে শ্রমিকদের কোনো সেফটি গিয়ার দেওয়া হচ্ছে না। শিশু শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো, মাদক সেবন ও মারামারির মতো ঘটনা ঘটলেও প্রশাসন চুপ। প্রশাসনের দায়িত্বশীলরা বারবার দায় চাপাচ্ছেন ঠিকাদারের ওপর। নিহতের পরিবারকে সামান্য টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা, মামলা না…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কবির বখসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ই জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত কবির বখস হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ বখসের চাচাতো ভাই। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত কবির বখসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার রাতে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ই জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও গল্প বলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম,এনসিপির জেলা সমন্বয়ক এহসান জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, সাংবাদিক হোসাইন আহমদ,কাজী মনজুর আহমেদ,আব্দুস সালাম হাসানুল বান্না সজিব, দিলরুবা আক্তার তমা, ওয়াদূদ ফারুক,শফিকুল ইসলাম,মোজাম্মেল হক লিটন,সুমন ভূইয়া,শাহ মিছবাহ প্রমুখ। ছাত্ররা জুলাই বিপ্লবের…
মৌলভীবাজার প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতারা। বুধবার (১৬ই জুলাই) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমূহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বড়চেগ এলাকার ময়ুর মিয়া(৬০) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। ঘটনায় জড়িত মূল আসামি রিপন দেবনাথকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু, নিহতের মোবাইল ফোনের ভাঙা অংশ ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আসামি রিপন দেবনাথের সঙ্গে ভিকটিম ময়ুর মিয়ার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুদের টাকা পরিশোধ করলেও টাকা লেনদেনের চুক্তিনামা/স্ট্যাম্প ফেরত না দেওয়ায় রিপন ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন রাতে দেওরাছড়া বাগান থেকে দু’জন একসাথে বাড়ি ফেরার সময় রিপন ময়ুর মিয়ার কাছ থেকে সেই স্টাম্প ফেরত চান। ময়ুর মিয়া স্টাম্প ফেরত দিতে সম্মত না হলে উভয়ের…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস পালিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়। প্রথমে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বুধবার (১৬ জুলাই) সকালে কালো ব্যাজ ধারণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হয়। জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ ইনতিশারুল…
মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। বছরের পর বছর অবহেলিত এই রাস্তাটি আজ স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দুর্ভোগের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা। গত সোমবার (১৪ই জুলাই) সকালে শংকরপুর এলাকায় তরুণ সমাজকর্মী আব্দুল মুস্তাকিম তানিমের সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় শতাধিক স্থানীয় বাসিন্দা,অভিভাবক এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিলো ব্যতিক্রমধর্মী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড; “শিক্ষার পথে কাঁদা কেন?” “জন্ম থেকে দেখি কাঁদা, পাকা রাস্তা কি শুধু স্বপ্ন?” “চলা যায় না,যাওয়া যায় না,এমন রাস্তায়…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালের ডাক্তারের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারী উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে মনজিলা খাতুন (৩০)। গত ২০০৯ সাথে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের শহীদুল ইসলামের সাথে বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে প্রসব ব্যথা ওঠায় মনজিলাকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার আগেই বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতালে আনার পর দীর্ঘ সময় অপেক্ষার পর আরেকটি পুত্র সন্তানের স্বাভাবিক প্রসব হয়। তবে দ্বিতীয় নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা…
শার্শা প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল।…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই শহিদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা ও বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া । এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদদের স্মরণে বিশেষ…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি) : নেত্রকোনার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনিশ্চয়তা দেখা দেয় আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহমুদুজ্জামান মাহিনের ৷ এই সংকটময় পরিস্থিতিতে মাহিন আশ্রয় নেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার। সহায়তার জন্য আসলে ইউএনও রুয়েল সাংমা তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য করেন। মো. মাহমুদুজ্জামান মাহিন বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি, ঢাকা বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন আমার, কিস্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সোমবার (১৫ই জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ও টিলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ময়নুল ইসলাম (৪০), চকের গ্রামের মৃত বশির আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬২০০ টাকা উদ্ধার করা হয়। হরিচরণ রবি দাস (৪৬), লংলা চা বাগানের বাসিন্দা, পিতা শ্রী নাথ রবি দাস। তার হেফাজত থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২০০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় কাঠামোর মধ্যে সংস্থাপন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহে ২ কোটি ৯২ লাখ এবং ডেঙ্গু-করোনা মোকাবিলা ও নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা।…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যু সংবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামী। মাত্র তিনঘণ্টার ব্যবধানে পৃথিবী ছাড়লেন স্বামী। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ই জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান। পরিবারিক সূত্রের বরাতে জানা যায়, কয়েকদিন আগে রিনা বেগম মেয়ের বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। ওই রাতেই বাড়িতে থাকা ওয়ারিছ মিয়া ফজরের নামাজের ওজু করার সময় স্ত্রীর মৃত্যুর সংবাদ…
