সোমবার, নভেম্বর ২

মনিরুজ্জামান খান:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর দ্বিতীয় আসরের ইউনিয়ন পর্যায়ের দল গঠন ও উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।​ গত সোমবার (০২ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়।

স্থানীয় তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই দল গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।​ দল গঠন শেষে মনোহরপুর উচ্চ বিদ্যালয় ও হালিম নগর উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে দুই স্কুলের মেয়েরা খেলায় অংশ নেয়। খেলার প্রথমার্ধ শেষে হালিম নগর উচ্চ বিদ্যালয় ১ গোলে এগিয়ে রয়েছে।​ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল হায়াৎ খান রিজন ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু রায়হান,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব কে. এম. রফিউল মোস্তাকিন ও হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান প্রধান ।

এছাড়াও সমাজসেবক মোস্তাফিজুর রহমান (মোস্তা)সহ এলাকার ক্রীড়াপ্রেমী তরুণ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।​আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে নতুন ও মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে এবং খেলাধুলায় যুবসমাজকে আরও বেশি উৎসাহিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version