সোমবার, নভেম্বর ২

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে পুজো দেখতে যাওয়ার কথা বলে বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পরদিন রেললাইনের পাশে মিলেছে বিপ্লব রায়ের মরদেহ। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, বিপ্লব আত্মহত্যা করার মতো ছেলে নয়। পরিবার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মায়ের কাছ থেকে টাকা নিয়ে বন্ধু সুশান্ত রায়ের সঙ্গে পুজো দেখতে বাড়ি থেকে বের হন বিপ্লব।

পরদিন সকাল ৬টার দিকে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার অনুসন্ধানে সুশান্তের বাড়িতে গিয়ে তার মা-বাবার সঙ্গে কথা বলা হলে তারা বিপ্লবকে চেনেন না বলে দাবি করেন। ঘটনার রাতে সুশান্ত বাড়িতেই ছিলেন বলেও জানান তারা। তবে অনুসন্ধানে জানা যায়, ঘটনার আগের রাতে তরনী বাড়ি রেলস্টেশন-সংলগ্ন এলাকায় বিপ্লব, সুশান্ত ও বিশাল নামে তিন যুবককে রেললাইনে বসে গাঁজা সেবনের অভিযোগে স্থানীয় দুই যুবক আটক করেন। পরে তাদের বক্তব্যের ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, এরপর সুশান্ত নিজেকে বিপ্লবের আত্মীয় পরিচয় দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এদিকে, সুশান্তের বক্তব্য জানতে একাধিকবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে সামনে আনা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, বিপ্লবের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করা হোক।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version