রুহুল আমিন ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না।
আলোচনা সভায় বক্তারা সুস্থ ও সুন্দর জীবন গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি।
বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




