সোমবার, অক্টোবর ২৬

‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বালানি তেল পরিমাপে অসংগতি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় সনদ না থাকায় দুটি ফিলিং স্টেশনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, ভূইয়া ফিলিং স্টেশন ও ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন। এর মধ্যে ভূইয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অসংগতি এবং বিএসটিআইয়ের অনুমোদিত সনদের মেয়াদ উত্তীর্ণ থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে পেট্রোল পরিমাপসংক্রান্ত বিএসটিআইয়ের অনুমোদিত সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মামলার প্রসিকিউশন দেন বিএসটিআই, ময়মনসিংহের পরিদর্শক মেহের আফফান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল। ইউএনও সানজিদা রহমান বলেন, তেল পরিমাপে অসংগতি ও প্রয়োজনীয় সনদসংক্রান্ত ত্রুটির কারণে দুটি ফিলিং স্টেশনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version