শনিবার, অক্টোবর ১৭

জাহিদুল ইসলাম ডিমলা:

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কাড’ বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহের আওতায় নীলফামারীর ডিমলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ডিমলা উপজেলায় মোট ৭৭ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

এ কাজের জন্য ১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১১২ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের তিতপাড়া ভাটিয়াপাড়া এলাকার আনছার আলীর পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মো: ইমরানুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওয়াসিম ইসলাম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আবু তালেব, ইউপি সদস্য হাসানুর রহমানসহ সংশ্লিষ্ট কার্যক্রম কর্মকর্তা ও তথ্য সহকারী, সুপারভাইজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মো: ইমরানুজ্জামান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে মাঠে কর্মীরা পরিবারের কাছে কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবে। এই সময়ে কোনও তথ্য লুকিয়ে না রেখে পরিবারের প্রকৃত সামাজিক-অর্থনৈতিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য প্রদান করবেন কর্মীদের এ ক্ষেত্রে সবাইকে অনুরোধ করছি।

উপজেলা সমাজসেবা অফিসার মো: ওয়াসিম ইসলাম বলেন, ধর্ম জাত নির্বিশেষে, প্রতিটি পরিবারের দরজায় তথ্য সংগ্রহ করা হবে। পারিবারিক কার্ডগুলির জন্য নির্বাচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট খুলতে আলাদাভাবে ব্যাংকগুলি দেখার দরকার হবে না ব্যাংকের খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাদের নামে জেলা ও উপজেলা প্রশাসন থেকে তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, শুমারীর মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হলে, পারিবারিক কার্ড প্রদানের যোগ্য ব্যক্তিদের কাছে সহজ এবং স্বচ্ছ হবে। এই কারণে তথ্য সংগ্রাহক কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version