শনিবার, অক্টোবর ১৭

মোঃ নাজমুল হাসান অপু, বরগুনা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার তালতলীতে আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ব্রিফিং প্যারেডে তালতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পূজামণ্ডপে সার্বক্ষণিক সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীত সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেন।

কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version