বুধবার, অক্টোবর ১৪

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক সেবনের অপরাধে মাসুদ রানা (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।​ মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে।​

আটকের পর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।​ কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা বুজরুক জামালপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান ও মোমেনা বেওয়া দম্পতির ছেলে।​ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version