সোমবার, অক্টোবর ১২

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ব্যাগসহ ল্যাপটপ চারদিন পর উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে নাটোর সদর থানায় প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ হারানোর পরের দিন ৯ অক্টোবর নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে সিটের নিচে একটি ব্যাগ পান।  নওগাঁয় গন্তব্যে পৌঁছে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পান। পরে ল্যাপটপটি নাটোরে নিয়ে আসেন। রোববার রাতে শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অমল কুমার সাহার ছেলে অন্তর সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা ঢাকায় অবস্থানরত ক্রিল ল্যান্ডারকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শনকালে ৮ অক্টোবর নাটোর রেল স্টেশনে আসেন জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার। সেখানে এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিলে সরল বিশ্বাসে ক্রিল ল্যান্ডার ঐ যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ব্যাগের ভেতরে থাকা ল্যাপটপ ও ক্যামেরাসহ ঐ যুবক রেল স্টেশন থেকে পালিয়ে যায়। এ বিষয়ে তিনি রাতেই নাটোর থানায় অভিযোগ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version