সোমবার, অক্টোবর ১২

নিজস্ব প্রতিবেদক: সমাজে অপরাধ নির্মূল ও সুস্থ পরিবেশ বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

অভিযানে আটককৃতরা হলেন- মো. মাসুদ খান (৫৫), মো. জাহেদ আলী (৫৬), মো. সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬), মো. আবুল কাশেম (৫০), ইমরান আহম্মেদ খান রিংকু (৫০), মো. রইছ উদ্দিন (৪০) এবং মো. আব্দুল হান্নান (৪৩)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক তাইজ উদ্দিন ও রাশিদ মন্ডলসহ অজ্ঞাতনামা আরও দুই-তিন জন জুয়াড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযানের এতথ্য নিশ্চিত করেন। আটককৃতদেরকে আজ দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গত রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পূর্বধলা থানাধীন ৫নং ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে অভিযান চালানো হয়। পূর্বধলা থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল (১০২টি) তাস, নগদ চার হাজার ৪৯০ টাকা এবং জুয়া বসার কাজে ব্যবহৃত দুটি পুরোনো প্লাস্টিকের বস্তা আলামত হিসেবে জব্দ করে।

প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলা এবং ঘরে জুয়ার আসর বসানোর সুযোগ দেওয়ার অপরাধে আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের এরই মধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version