সোমবার, সেপ্টেম্বর ২৮

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে জুমার নামাজের সময়ে একা পেয়ে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা।

ঘটনার পর ভিক্টিমের মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভিক্টিম কিশোরী নিজ ঘরে একা ছিল। তার মা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যান। জুমার নামাজে বাড়ির অন্যান্য সদস্যরাও মসজিদে ছিল। এ সুযোগে প্রতিবেশী সিরাজুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে একা পেয়ে যৌন নিপীড়ন চালান। পরে ভিক্টিমের মা বাড়িতে ফিরে এসে মেয়েকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে চান। বাক-প্রতিবন্ধী কিশোরী ইশারায় ও অস্পষ্ট কথায় তার ওপর ঘটা নির্যাতনের বিস্তারিত বিবরণ দেয়।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্ত সিরাজুল ইসলামকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত সিরাজুল ইসলামের আচরণ ও চরিত্র দীর্ঘদিন ধরেই বিতর্কিত।

এর আগেও তার বিরুদ্ধে নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ঘটনাটি জানার পরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। ভিক্টিমের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version