বুধবার, সেপ্টেম্বর ২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন সাবেক যুবদল সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে শোডাউনটি শুরু হয়।

এতে শতশত মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে শোডাউনটি চরফ্যাশন বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় চেয়ারম্যান বাজারে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এনামুল আলম। একই সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এনামুল আলম বলেন, “যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই আমাকে হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন দিলে এলাকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। এনামুল আলম বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।

মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সুযোগ পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version