শুক্রবার, সেপ্টেম্বর ১৮

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী)

বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি রঞ্জু ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম।

উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শৌলমারী ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় যুবকদের সংগঠিত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version