টাঙ্গাইল প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল টাঙ্গাইলের নাগরপুরে একটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ কারবারিকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার আমানুল্লাহ মিয়া (৪২) কে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সারে ৬ টায় নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের নতুন বাজার পাকা রাস্তায় একটি অটোরিক্সা (ইজিবাইক) এ তল্লাশি করে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব।
এসময় প্লাস্টিকের বস্তায় স্যান্ডেলর সাথে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে প্লাষ্টিকের বস্তায় শিশুদের স্যান্ডেলের ভিতর বিশেষ কায়দায় রাখা ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও নগদ টাকা ও ১ টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজত ও নিয়ন্ত্রণে রেখে টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় আলামতসহ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস রিলিজে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক এসব তথ্য জানান।