জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় রাহমানীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। গত (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খুটামারা চৌপুথি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সাবেক যুবদল নেতা লাভলুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোশফিকুর রহমান মিন্টু, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রেজাউল ইসলামসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

তাঁদের দাবি, বহিরাগতদের সম্পৃক্ত করে কমিটি গঠন এবং ওই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অনিয়ম হয়েছে। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়ের তহবিলের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও তোলেন। মানববন্ধনে বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অপসারণের দাবিও করেন তাঁরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version