মনিরুজ্জামান খান গাইবান্ধা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গোবিন্দগঞ্জ (গাইবান্ধা-৪) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।​

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে মিছিলটি বের হয়।​দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্রদল কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব।​ সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি এবং শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মুন।​ গাইবান্ধা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ইশরাক চৌধুরীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেয় ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version