মঙ্গলবার, অক্টোবর ২০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই দিনে দুটি পৃথক পৃথক স্থান থেকে একটি বিরল প্রজাতির সাপের বাচ্চা ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছোট সাপটির প্রজাতি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশে এ ধরনের সাপের সন্ধান এটিই প্রথম হতে পারে বলে মনে করছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন এই অদ্ভুত সাপের বাচ্চাটিকে দেখতে পান। অচেনা সাপ দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটকে রাখেন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

সাপের প্রজাতি শনাক্তের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে এটি বাংলাদেশে নতুন কোনো প্রজাতির সাপ হওয়ার সম্ভাবনা থাকলেও বিশেষজ্ঞের চূড়ান্ত মতামত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সেফ হোম এ রাখা হয়েছে। এর আগে একই দিনে বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ভাড়াউড়ার বাগান রোড এলাকায় ধান কাটার সময় একটি অজগর দেখতে পান শ্রমিকেরা।

পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন। স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে।

এমনকি শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকেও নিয়মিত সাপ উদ্ধার হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি করছে। উল্লেখ্য, প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেবের প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে লোকালয়ে আসা বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করার কাজ করে আসছে। কিন্তু গত কিছুদিন পূর্বে সিতেশ রঞ্জন দেবর মৃত্যু হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version