রবিবার, অক্টোবর ১১

জাহিদুল ইসলাম ডিমলা:

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা আবিউনেচ্ছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ শে আগস্ট, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত, বৃক্ষরোপণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে রোপণ করা চারা পরিণত গাছে রূপ নিলেই এ উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া সম্ভব।

বক্তারা আরো বলেন, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নাই, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ কিশোর গ্যাং নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের এই উদ্যোগ প্রশংসা করেন উপজেলার সচেতন নাগরিকরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version