রবিবার, অক্টোবর ১১

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।​ মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের নিজ বাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।​

পুলিশ সূত্রে জানা যায়, পাইকারি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবাসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন জাহাঙ্গীর—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীরের কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।​

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শিবলি কায়েছ মীর জানান, এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বাদী হয়ে জাহাঙ্গীরসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।​ পুলিশ জানায়, আসামিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এস এম গালিব হাসান শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version