শনিবার, অক্টোবর ৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান কর্তৃক এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ (দুই লাখ) টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহ কর্তৃক জেরিন ফুড এন্ড কোং-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় মডেল থানা পুলিশের একটি সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version