ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকোটি পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ জামায়াতের নেতাকর্মীরা। সাঁকোটি হঠাৎ একাংশ ভেঙে নদীতে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন এমপি।

বুধবার ১২ আগস্ট ডিমলা উপজেলার নটাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের সংযোগ কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে এটির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে যান নীলফামারী-১ আসনের এমপি এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সচেতন নাগরিকগণ সঙ্গে ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে।

এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে, স্থানীয়দের ও উপস্থিত সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নিরাপদে সরে যেতে সক্ষম হয়। দুর্ঘটনায় কয়েকজন আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version