টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য স্বল্পমুল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। সোমবার (৩আগষ্ট) সকালে নাগরপুর রাজিয়া শপিং কমপ্লেক্স এর নিচতলায় ভর্তুকি মূল্যের চাউল বিক্রি উদ্ভোধনের সময় এমপি লাভলু বলেন, নাগরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

মাদক নির্মুলে আমরা বদ্ধ পরিকর। মাদককে না বলুন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, কার্ডধারী এই কর্মসূচির আওতায় যারা আছেন তাদের পরিবারে কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে তার কার্ড বাতিল করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাধরণ সম্পাদক হাবিবুর রহমান হবি, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, বেকরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব মাস্টার প্রমুখ। পরে ডিলার নুরুজ্জামান রানা প্রতি কেজি চাল ১৫ টাকা দরে কার্ডধারী হতদরিদ্রের মাঝে বিক্রি করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version