টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে ভাড়াটিয়া (১ আগস্ট) দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান।

সন্ধ্যা ৭ টার দিকে এ সময় বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে আরও ৫-৬ জন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বিষয়টি পরিবারে জানাজানি হলে ভুক্তভোগী বাদী হয়ে বাহারুল ইসলাম সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের বাককাটারি গ্রামের মৃত বাছের শেখ এর ছেলে বাহারুল ইসলাম (৪৩) গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে।

বাকি অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরো ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাগরপুর থানায়  ৩ নং ক্রমিকে, ২ আগষ্ট ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) তৎসহ পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version