সোমবার, সেপ্টেম্বর ১৪

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন একটি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় টুনিরহাট সড়ক ও মহাসড়ক-কলোনিহাট জি.সি. সড়কে নির্মাণাধীন ৪.০০×৪.০০ মিটার আয়তনের বক্স কালভার্টটির বটম স্লাব ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

এলজিইডি সূত্রে জানা যায়, প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। কালভার্টটি নির্মাণ সম্পন্ন হলে ওই এলাকার গ্রামীণ সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে এবং স্থানীয় জনগণের যাতায়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান, কার্যসহকারী ফিরোজুল আলম, কার্যসহকারী মেস্কাতুল জান্নাত, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নির্মাণকাজে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কালভার্টটি চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version