নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জুলাই) বিকেল ও রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ দুটি পৃথক বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) টহল দল এ অভিযান চালায়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় উদ্ধারকৃত মাদকগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে গোপন ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। ৩১ বিজিবি’র অধীনস্থ কচুগড়া বিওপি’র ছয় সদস্যের একটি টহল দল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বলমাঠ নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৭৮/২-এস হতে আনুমানিক দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মধ্যে ১২ বোতল ‘অফিসার্স চয়েস’ এবং আট বোতল ‘ম্যাক ডুয়েলস’ ব্র্যান্ডের ছিল।

একই দিন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ময়মনসিংহ জেলার ধোবাউড়া সীমান্তে। ৩১ বিজিবির মুন্সিপাড়া বিওপি’র ছয় সদস্যের আরেকটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক স্থানে, সীমান্ত পিলার ১১৪০/২-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক চোরাকারবারীদের ধাওয়া করে টহল দলটি। এ সময় পাচারকারীরা মদ ফেলে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় সেখান থেকে আরও ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দুই অভিযানে উদ্ধারকৃত ৮৭ বোতল ভারতীয় মদ নিয়ম অনুযায়ী নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version