জেলার সদর উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ওরফে জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকাল ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযুক্ত রবিউলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজমিস্ত্রি রবিউল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের পুত্র।

খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্তকে ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত রবিউল সিকদারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তদন্তের পর তার বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে। রবিউলের সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশের পক্ষ থেকে যত ধরনের আইনগত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। আশা করছি, তার সর্বোচ্চ শাস্তি হবে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গতকাল সোমবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাজমিস্ত্রি রবিউল সিকদার পাঁচ বছরের শিশু জান্নাতুল ওরফে জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে শিশু জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version