মধ্যনগর( সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই ২০২৬) সুনামগঞ্জ জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহতিপ্রাপ্ত সদস্যের সাংগঠনিক দায়-দায়িত্ব সংগঠন গ্রহণ করবে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কৃষক ভর্তুকি কার্ড ইস্যুকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাদ্দাম হোসেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে জেলা যুবদল তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version