মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী জেলার ডিমলা উপজেলার জিয়া পরিষদের সদস্য সচিব মরহুম অধ্যক্ষ আফতাব হোসেন-এর স্মরণে, স্মরণ সভা ও দোয়া মাহফিলসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা শাখার জিয়া পরিষদের উদ্যোগে জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য গোলাম রব্বানী প্রধান।

এ সময় আরও বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, ও জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদ নেতা, প্রভাষক, জাহাঙ্গীর, প্রভাষক আলাল, এডভোকেট রায়হান, প্রভাষক সেলিমসহ ডিমলা উপজেলার বিএনপির নেতা কর্মীরা।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রব্বানী প্রধান তিনি ডিমলা উপজেলার জিয়া পরিষদের সদস্য সচিব মরহুম আফতাব হোসেন-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version