জামালপুর প্রতিনিধি: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও জাতীয়তাবাদী রাজনীতির পরিচিত মুখ এম. শুভ পাঠান। নানা প্রতিকূলতা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও তিনি দীর্ঘ দিন ধরে রাজনীতি, সমাজসেবা এবং মানবিক কাজের মাধ্যমে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও তারুণ্যনির্ভর প্রার্থী হিসেবে বর্তমানে তিনি জামালপুর পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

এম. শুভ পাঠান জামালপুর পৌরসভার দমকল এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম টিপু পাঠানের একমাত্র উত্তরসূরি। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। জামালপুর জিলা স্কুলের কৃতি ছাত্র হিসেবে এসএসসি এবং ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে সফলতার সাথে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি সাউদার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে (এলএলবি অনার্স) উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মতে, বাহ্যিক রূপ দেখে নয়, বরং একজন মানুষের প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তার কর্ম ও সততার ভিত্তিতে। শুভ পাঠান দীর্ঘদিন ধরে প্রচারবিমুখ থেকে নীরবে বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। অনেক অসহায় ও এতিম হাফেজ শিক্ষার্থীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজ উদ্যোগে গ্রহণ করেছেন। কোনো সামাজিক বা রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ মানবিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই তিনি এসব কল্যাণমূলক কাজ করে আসছেন।

পারিবারিক ঐতিহ্য ও বাবার স্মৃতি রক্ষার্থে নিজ গ্রামে মরহুম পিতা টিপু পাঠানের দানকৃত জমিতে তিনি নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণ করেছেন। বর্তমানে সেখানে মাদ্রাসার নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে তাদের পারিবারিক কবরস্থানটি এলাকার সর্বসাধারণের দাফনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি।

পৌর এলাকার ছনকান্দায় বর্ষাকালে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীসহ সাধারণ গ্রামবাসীকে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। এই তীব্র জনদুর্ভোগের স্থায়ী সমাধানে এম. শুভ পাঠান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং আধুনিক পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন করেন। তার সময়োপযোগী ও কার্যকর এই উদ্যোগের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে এবং স্থানীয় পর্যায়ে তিনি ভূয়সী প্রশংসিত হয়েছেন।

এম. শুভ পাঠান শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ছাত্রজীবনে জামালপুর পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ড শাখার সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

তিনি জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জামালপুর জেলা আইন ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি বিএনপির সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স’ (জেডসিএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এম. শুভ পাঠান জামালপুর পৌরসভায় একজন পরিচ্ছন্ন ও তারুণ্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তিনি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। আগামী জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তিনি পৌরসভার সর্বস্তরের ও সর্বশ্রেণির পেশাজীবী মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version