নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বুধবার (৮ জুলাই) নেত্রকোনায় ‍“স্থায়ীত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় নেত্রকোনা জেলা শহরের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটির আয়োজনে ছিল জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, নেত্রকোনা এবং সার্বিক সহযোগিতায় ছিল স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ, ঢাকা। কর্মশালার ব্যানারে মূল স্লোগান হিসেবে লেখা ছিল- “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম এবং নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল।

কর্মশালায় উপস্থিত সদস্যদের নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা ও সহায়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী ও মোফাক্কার মোরশেদ। সেশনগুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং হোয়াইট বোর্ড ব্যবহার করে ফোরামের প্রয়োজনীয়তা ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরামের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশনে তাদের মতামত ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করেন।

কর্মশালার মূল লক্ষ্য অনুযায়ী, অংশগ্রহণকারী নেতৃবৃন্দ পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাস্থ্য অধিকার ফোরামের ভবিষ্যৎ কার্যাবলী পরিচালনা এবং দীর্ঘমেয়াদী স্থায়ীত্বশীলতার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ও কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করেন। এই কর্মপরিকল্পনার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ফোরাম আরও জোরালো ভূমিকা পালন করতে পারবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version