নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ খ্রি. প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। ব্রিফিংয়ে তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও চরম সততার সাথে দায়িত্ব পালনের কড়া নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার দৃঢ়তার সাথে বলেন, “আসন্ন ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এখানে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ নেই।” এ সময় নিয়োগ কার্যক্রম সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন তিনি।

এই ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার এবং জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (পিপিএম)। এছাড়াও নিয়োগ কার্যক্রমে পর্যবেক্ষক হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণও এতে অংশ নেন।

জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফাইয়াজ সার্জিল ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দও প্যারেডে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত এবং মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ নিশ্চিত করতে নেত্রকোনা জেলা পুলিশ বদ্ধপরিকর। স্বচ্ছ এ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে একদল যোগ্য ও দক্ষ তরুণ যুক্ত হবেন, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version