সোমবার, অক্টোবর ১২

রাজবাড়ীতে কুখ্যাত ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা গেছে, মাদক কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল শুক্রবার রাত ৯টায় মো. শাহিন সেখ (৪১) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আরও জানিয়েছে,আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version