জামালপুর প্রতিনিধি: বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবক্ষয় রোধে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা: ঝুঁকি, প্রভাব ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে সময়োপযোগী এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বর্তমান ডিজিটাল যুগে সাইবার বুলিংয়ের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় উল্লেখ করেন, প্রযুক্তির প্রসারের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইমেইলে নেতিবাচক ও অপমানজনক মন্তব্যের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে বিরূপ মন্তব্য করা, ব্যক্তিগত আক্রমণ বা অনুমতি ছাড়া ভিডিও প্রকাশ করার মাধ্যমে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা সমাজে এক ব্যাধিতে পরিণত হয়েছে। এর ফলে ভুক্তভোগীরা তীব্র মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন এবং সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ধরনের সাইবার অপরাধ ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধে বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার জোরালো আহ্বান জানান। তারা বলেন, সাইবার বুলিংয়ের শিকার হলে চুপ না থেকে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজনে দ্রুত আইনি সহায়তা নিতে হবে। একইসাথে, ইন্টারনেট ব্যবহারে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধি করাই এই সংকট থেকে উত্তরণের প্রধান উপায়।

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট পরিবেশ উপহার দিতে প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version