সোমবার, অক্টোবর ১২

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সাত্তার হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটে তিনি আকস্মিকভাবে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে নিকটবর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

 

চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্বাভাবিক আছেন।

 

এদিকে, অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ডোমার-ডিমলাসহ বিভিন্ন এলাকায় তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সুস্থতা কামনায় তিনি তার সংসদীয় সহকর্মী, ডোমার-ডিমলার জনগণ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

হাসপাতালে অবস্থানকালে তার সঙ্গে ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version