বুধবার, সেপ্টেম্বর ১৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তাঁর স্বামীকে মারধর এবং বসতঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে করা অভিযোগে বলা হয়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঘাইটপাকিয়া গ্রামের বাসিন্দা মোছা. চামেলী আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এর জের ধরে গত ৩১ মে সকাল আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁদের গালিগালাজ করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন-শাহাদাৎ হোসেন ফাহিম (২২), শাহজাহাল হোসেন নাঈম (৩০), শাহজাহান হাওলাদার (৫০) ও শাহিদা বেগম (৪৫)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।

অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে বাধা দিলে চামেলী আক্তারের স্বামীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে চামেলী আক্তারকেও মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।এ ছাড়া অভিযুক্তরা তাঁদের বসতঘরের টিনের বেড়া কেটে ও ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version